প্রেস বিজ্ঞপ্তি:
চট্টগ্রাম দক্ষিণ জেলা তৃণমুল ছাত্রলীগের অন্যতম সংগঠক, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা, সাতকানিয়ার কৃতিসন্তান মোরশেদ আলম সিকদার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছে। গত ২৫ মে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন তাকে সদস্য মনোনীত করেন।
অপরদিকে, ২৮ মে দুপুরে নবনির্বাচিত কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মোরশেদ আলম সিকদার চট্টগ্রাম পৌঁছলে তাকে চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশনে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেয়া হয়। এ সময় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা এম মনজুর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য জাহেদুর রহমান সোহেল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এস এম রাশেদ, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ শাকিল, মহানগর ছাত্রলীগের উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, সদস্য অজয়, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মিজানু রহমান, রাশেদুল আরেফিন জিসান, আন্দরকিল্লা ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ রুবেল, জয়নাল আবেদীন, মোঃ আলী, মোঃ ইরফান, কলিম উল্লাহ ও মোঃ ফারুক সিকদার প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় দু’শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মোরশেদ আলম সিকদারকে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য নির্বাচিত করায় বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এর প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়াও তিনি (মোরশেদ) দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: মোরশেদ আলম সিকদার কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য নির্বাচিত
Rating: 5
Reviewed By: Unknown