কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে বড় মেরিন ড্রাইভের উদ্বোধন শেষে বলেছেন, কক্সবাজার হবে উন্নত একটি জেলা। সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম চার লেন হয়ে গেছে। এখন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কও অতিদ্রুত চার লেন হবে।
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর বোয়িং চলাচলের উপযোগী হয়েছে, এখানে প্রতি সপ্তাহে ঢাকা থেকে সরাসরি ফ্লাইট আসবে বলেও তিনি তার বক্তব্যে তুলে ধরেন।
আজ শনিবার বেলা পোঁনে ১২টার দিকে উখিয়া উপজেলায় ইনানী বিচে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মেরিন ড্রাইভ তৈরি করতে গিয়ে যাদের ঘরবাড়ি অধিগ্রহণ করা হয়েছে তাদের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, নদীর ওইপারে তাদের জন্য আলাদা বাড়ি করে দেওয়া হচ্ছে। তারা মূলত শুটকি ব্যবসায়ী তাদের জন্য শুটকি শুকানোর পৃথক জায়গাও করে দেওয়া হচ্ছে। যারা জায়গা দিয়েছেন তারা অর্থ অতি দ্রুতই পেয়ে যাবেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, কক্সবাজার পর্যটন কেন্দ্রই শুধু নয়, আন্তর্জাতিক খেলা চলবে এখানে, সেই ব্যবস্থা করা হচ্ছে।
মেরিন ড্রাইভ তৈরির সময় পাহাড় ধসে ছয়জন সেনাবাহিনীর সদস্য প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করেন প্রধানমন্ত্রী।
//ফাইল ছবি-প্রধানমন্ত্রী শেখ হাসিনা//