• Latest News

    ঈদগড়ে ভেজাল পণ্যের সয়লাব, অভিযান জরুরী


    ঈদগড় প্রতিনিধি :
    কক্সবাজার রামু উপজেলার বৃহত্তর ঈদগড়ে ভেজাল বিরোধী অভিযান খুবই জরুরী হয়ে পড়েছে। হাটবাজার গুলো ভেজাল পণ্যে সয়লাব হয়ে গেছে। ব্যবসায়ীরা এসব পণ্য বিক্রি করে বেশ লাভবান হলেও ঠকছে প্রতিনিয়ত ক্রেতারা। সরজমিন পরিদর্শনে দেখা যায় , ঈদগড়ের কিছু কিছু দোকানে নানা ধরনের বিস্কুট ,চকলেট ,ফলের রস ,আচার , চানাচুর , মিষ্টি , পাউরুটি , সেমাই , তেল , নুডলস , গুড়ো দুধ , মরিচ , হলুদের গুড়া , ডাল , ঘি , আটা ,ময়দা , চিনি , লবন ও কসমেটিকসের দোকানে সাবান , ফেসওয়াস , ত্বক ফর্সা করার ক্রিম , পাউডার , নিল পালিশ সহ হরেক রকম নকল পণ্য বিক্রি হচ্ছে দেদারছে। অনেক ঔষুধের দোকানিরা নিম্মমানের নকল ঔষুধ বিক্রি করছে। এছাড়া মাছ ব্যবসায়ীরা প্রতিনিয়ত ফরমালিন মিশ্রিত ও পঁচা মাছ বিক্রি করছে। এমনকি ওজনেও কম দিচ্ছে। সম্প্রতি ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো অভিযান চালিয়ে অনেক পঁচা মাছ নদীতে ফেলে দেয় এবং ওজনে কম দেওয়া সীল জব্দ করে।অপরদিকে বাজারসহ এলাকার হোটেল গুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজের পাশাপাশি বাসী খাবার বিক্রি হচ্ছে দেদারছে। দীর্ঘ দিন ধরে বাজারে নেই ভেজাল বিরোধী অভিযান। ফলে ব্যবসায়ীরা বর্তমানে বেপরোয়া হয়ে পড়েছে। অপরদিকে ক্রেতারা নানা সমস্যায় ভোগছে। আর এসব দেখার কেউ নেই। তাই সত্বর যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কতৃপরে জরুরী হস্তপে কামনা করছেন। এ ব্যাপারে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহজান আলী জানান, বিষয়টি তিনি অবগত আছেন শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে এবং এ ব্যাপারে চেয়ারম্যানও অভিযোগ দেন। nb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগড়ে ভেজাল পণ্যের সয়লাব, অভিযান জরুরী Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান