মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়ায় মোটর সাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় চোর সনাক্ত করলেন স্থানীয় জনতা। ঘটনাটি ঘটে ২৬মে রাত আনুমানিক ৯টায় উপজেলা পঃপঃ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চলাচল সড়কে। চকরিয়া থানায় দায়ের করা এজাহারে জানাযায় ডুলাহাজারার ইউনিয়নের উলুবনিয়া গ্রামের আমির হোসেনের পুত্র ছৈয়দ নুর উল্লেখীত সময়ে তার ক্রয়কৃত ১৫০ সিসি মোটর সাইকেলটি নিয়ে রোগী দেখতে যান উপজেলা পঃপঃ স্বাস্থ্য কমপ্লেক্সে। এসময় মোটর সাইকেলটি লগ করে হাসপাতালের সামনে রেখে রোগী দেখতে ভেতরে প্রবেশ করেন তিনি। সাথে সাথে আসামীরা তড়িগড়ি করে এসে মোটর সাইকেলটি কৌশলে লগ খুলে ষ্ট্রাট দিয়ে দ্রুত বেগে পালিয়ে যায়। ওই সময় মোটর সাইকেলের মালিক ছৈয়দ নুর হাসপাতাল থেকে বের হতেই তা দেখতে পেয়ে চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে পার্শ্বীয় থাকা ডুলাহাজারা ইউনিয়নের মাইজপাড়া গ্রামের জয়নাল আবেদীন, লক্ষ্যারচর ইউনিয়নের তারেকুল ইসলাম সহ উপস্থিত লোকজন গাড়িটির পেছু ধাওয়া করে ধৃত করার চেষ্টা করে। দ্রুত গতিতে চালিয়ে যাওয়ায় মোটর সাইকেলটি আটকের সম্ভব না হলেও উল্লেখিত লোকজন আসামীদের চিনতে পায়। তারা হলেন চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড সোসাইটি পাড়ার নুরুল কবিরের পুত্র তারেকুল ইসলাম (৩০), একাই এলাকার মৃত ইলিয়াছের পুত্র মোঃ জাহেদ (২৬), একই ওয়ার্ডের বাঁশঘাট রোড়ের সাধনের পুত্র মোঃ ছিয়েম প্রকাশ লিলেন (২৮) সহ অপর বাইকে থাকা আরো আজ্ঞাত দুজন। ডুলাহাজারা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও চকরিয়া শ্রমিক লীগের সিনিয়র সদস্য মোটর সাইকেলটির প্রকৃত মালিক ছৈয়দ নুর গত ২৭মে তারিখে উপরোল্লেখিত আসামীদের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেন। এরই নিমিত্তে মোটর সাইকেলটি ফিরিয়ে পাওয়া ও আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে জোর দাবী জানান তিনি।
চুরি হওয়া মোটর সাইকেলের বর্ণনা:-
রেজিষ্ট্রেশন-অনটেস, প্রস্তুতকারক-ভারত, ইঞ্জিন নং-JZMBTF-85842, চ্যাসিস নং-MD2DSJZZZTWF-90698, গাড়ির রং-কাল, চাবি ও ব্যাটারী নং-8046, মডেল-বাজাজ 150cc, তৈরির সন-২০১১ ইংরেজী।
//ফাইল ছবি//
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চকরিয়া হাসপাতলের সামনে থেকে মোটর সাইকেল চুরি: চোরের পরিচয় সনাক্ত
Rating: 5
Reviewed By: Unknown