মোসলেহ উদ্দিন, উখিয়া :
উখিয়ায় কমিউনিটি পুলিশিংয়ের সাথে মত বিনিময় সভায় কক্সবাজার পুলিশ সুপার ড. একে ইকবাল হোসেন বলেছেন, অপরাধ প্রবণতা প্রতিরোধে সমাজ থেকে মাদক নিমূর্ল করতে হবে। তা না হলে সমাজে অনৈতিক, অসামাজিক কার্যকলাপ সহ সহিংসতা ও পারিবারিক কলহ বাড়তেই থাকবে। এ থেকে নিস্তার পেতে হলে এলাকা ভিত্তিক কমিউনিটি পুলিশের সকল নেতাকর্মীকে আন্তরিকতার সহিত কাজ করতে হবে। তিনি বলেন, শুধু কমিউনিটি পুলিশের নাম ব্যবহার করলে সমাজ উপকৃত হবে না। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হলে প্রতিটি কমিউনিটি পুলিশের সদস্যকে ভূমিকা রাখতে হবে। এজন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের সাহায্য সহযোগীতা করা হবে।
গতকাল শুক্রবার বিকাল ৪ টার দিকে উখিয়া থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উখিয়া থানার ওসি(তদন্ত) মোঃ কায়কিসলু। প্রধান অথিতির বক্তব্যে পুলিশ সুপার আরো বলেন, আগামী ২৩মে আইজিপি টেকনাফে বিশাল মহাসমাবেশে বক্তব্য রাখবেন। এতে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিউনিটি পুলিশিংয়ের সাথে মতবিনিময়ের পাশাপাশি সার্বিক বিষয় নিয়ে বক্তব্য রাখবেন। উক্ত মহা সমাবেশে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা থেকে কমিউনিটি পুলিশের সদস্যদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার আফরোজুল হক টুটুল, সহকারি পুলিশ সুপার (উখিয়া সার্কেল) ছাউলাউ মারমা। কমিউনিটি পুলিশের ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, শফিউল আলম বাবুল, শহিদুল্লাহ কায়সার, আলি হোসেন খান, মোজাফ্ফর আহমদ, আজিজুর রহমান, সুলতান মাহমুদ চৌধুরী, রাসেল উদ্দিন সুজন, বশর মেম্বার ছাড়াও তৃণমূল থেকে নেতাকর্মীরা বিভিন্ন বিষয় নিয়ে পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেছেন।ne
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: কক্সবাজার পুলিশ সুপারের মাদক নির্মূলের আহ্বান
Rating: 5
Reviewed By: Unknown