• Latest News

    বদরখালীতে শিশু হত্যা চেষ্টা পর বাদীকে প্রাণ নাশের হুমকি



    আল জাবের::
    কক্সবার্তা ডট কম।।
    চকরিয়া উপজেলার বদরখালীতে এক স্কুল ছাত্রকে হত্যা চেষ্টার পর এবার বাদীকে প্রাণ নাশের হুমকি দিল আসামীরা।

    অভিযোগ সূত্রে জানা যায় ,গত ৭ মে বিকাল অনুমানিক ৪.৩০ ঘটিকার সময় বদরখালী ইউনিয়নের ২ নং ্ওয়ার্ড চৌধুরী পাড়া এলাকার ওমর ফারুকের স্কুল পড়–য়া (পশ্চিম ঢেমুশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র) ছেলে আনোয়ারুল ইমতিয়াজ ফাহাদ (৯) কে একই আরেফা বেগম, স্বামী নাজেম উদ্দিন নাজু, নাজেম উদ্দিন নাজু (৪৮) পিতা মৃত ইউসুফ আলী , আরকান উদ্দিন,(২০) পিতা নাজেম উদ্দিন নাজু ,হেলাল উদ্দিন(৩০)পিতা মৃত ফজর আলী , ইয়াছমিন আক্তার (২৭) স্বামী হেলাল উদ্দিন,বেবি আক্তার হ্যাপি (২৫) স্বামী জসিম উদ্দিন, সর্বসাং ২নং ্ওয়ার্য চৌধুরী পাড়া বদরখালী,সাইফুল ইসলাম (২১) পিতা মো: ইদ্রিস সাং ষাইমারা ,ইউনিয়ন শাপলাপুর ,থানা মহেশখালী সর্ব উপজেলা কক্সবাজার গন গালা ছেপে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার অভিযোগ করে গত ৮ মে চকরিয়া থানায় একটি অভিযোগ দাখিল করেন ফাহাদের মা দিলনুর জাহান রিনা ।

    অভিযোগ দাখিলের পর থেকে আসামীগন বাদী দিলনুর হাজান রিনা কে মামলা তুলে না নিলে তাকে পথে ঘাটে মারিবে ,কাটিবে বা খুন করিবে ইত্যাদি হুমকি প্রদান করে আসছে বলে জানান দিলরুর জাহান রিনা এই ব্যাপারে আশঙ্কা প্রকাশ করে বলেন যে কোন সময় আসামীগন তাহাকে বা তার পরিবারের একমাত্র পুত্র আনোয়ারুল ইমতিয়াজ ফাহাদ কে মারধর কিংবা যে কোন সময় অপহরণ কিংবা হত্যা করতে পারেন।

    উল্লেখ্য যে, দিলনুর জাহান রীনা পশ্চিম ঢেমুশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি এই বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বদরখালীতে শিশু হত্যা চেষ্টা পর বাদীকে প্রাণ নাশের হুমকি Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান