• Latest News

    পূরণ হতে চলছে ঈদগাঁওবাসীর প্রাণের দাবী ফায়ার সার্ভিস

    মোঃ রফিকউদ্দীন, লিটন ঈদগাঁও :
    কক্সবাজার সদর উপজেলা ঈদগাঁওবাসীর প্রাণের দাবী ঈদগাঁওতে ফায়ার সার্ভিসের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন প্রশাসন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। ৩এপ্রিল  সোমবার বিকেলে  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মেহেরঘোনার পশ্চিম পার্শ্বে ফায়ার সার্ভিস স্হাপণের  সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। পরিদর্শন কালে উপস্হিত  ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান লে. ক. (অব.) ফোরকান আহমদ, কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা জি.এম রহিম উল্লাহ, সদর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভুমি) পঙ্কজ বড়ুয়া, ফায়ার সার্ভিসও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল মালেক, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র এসআই দেবাশীষ সরকার প্রমুখ। স্থানীয় জনপ্রতিনিধির মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান আলহাজ ছৈয়দ আলম, ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুচ ছালাম,স্থানীয় মেম্বার নুরুল হক, আবদুর রহিম ফারুকী,  রাজিবুল হক রিকো, বে-বেঙ্গল নিউস. কমের  নির্বাহি সম্পদক কাফি আনোয়ার, সাংবাদিক শাহিদ মোস্তফা শাহিদ, আ.লীগ নেতা শাকের উল্লাহ প্রমুখ। এসময়  চেয়ারম্যান ছৈয়দ আলম ফায়ার সার্ভিসের জন্য নিজ থেকে জমি দেয়ার ঘোষণা দেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: পূরণ হতে চলছে ঈদগাঁওবাসীর প্রাণের দাবী ফায়ার সার্ভিস Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান