• Latest News

    ঈদগাঁও হাঁসের দীঘি রক্ষার দাবীতে আজ বাদে জুমা প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন


    ঈদগাঁও প্রতিনিধি :
    কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত হাঁসের দীঘিটি পরিশেষে পরিদর্শন করলেন কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। স্থানীয় দৈনিক ও বিভিন্ন অনলাইনে সংবাদ প্রকাশ ও লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৯ এপ্রিল সকাল ১০ টার দিকে ইউনিয়নের খোদাইবাড়ীস্থ হাঁসের দীঘিটি পরিদর্শনে আসেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের পরিদর্শক মুবিনুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এসময় তার সাথে ছিলেন ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হক, স্থানীয় এমইউপি আবদু শুক্কুর, ঈদগাহ পৌরসভা বাস্তবায়ন আন্দোলনের সভাপতি কাফি আনোয়ার, প্রধান সমন্বয়ক হাসান তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন জয়, শ্রমিক নেতা আবুতাহের মুন্নাসহ স্থানীয় গণ্যমান্যরা। প্রসঙ্গত, কালের সাক্ষ্যবাহী প্রাচীন ও ঐতিহাসিক দীঘি-পুকুরগুলি একদিকে যেমন আমাদের নৈমিত্তিক জীবনযাত্রার চাহিদা পূরণ করছে তেমনি বাস্তুসংস্থান রক্ষা, দেশীয় মাছের ভান্ডার ও প্রজননক্ষেত্র, প্রাণীবৈচিত্র্যতা সংরক্ষণ,ভূ-গর্ভস্থ পানির স্তর রক্ষা,বৃষ্টির পানির সংরক্ষণাধার এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। এ হাঁসের দীঘি ভরাটের ফলে ইতোমধ্যেই পরিবেশের উপর মারাত্মক প্রভাব পডতে শুরু করেছে। দীঘিকে ঘিরে থাকা পাখপাখালীর প্রাত্যাহিক কোলাহল হারিয়ে গেছে, হারিয়ে গেছে প্রাণী বৈচিত্রও। এ দীঘিটি বৃহত্তর ঈদগাঁও’র ঐতিহ্যবাহী জলাধার এবং বিলুপ্তপ্রায় দেশীয় মৎস্যের প্রজননক্ষেত্র। সম্প্রতি কয়েকদিন ধরে সচিত্র প্রতিবেদন স্থানীয়, বিভাগীয় ও জাতীয় পত্র-পত্রিকাসহ বিভিন্ন অনলাইনে হাঁসের দীঘি ভরাটের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে আসছিল। এ ব্যাপারে কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী উপপরিচালক সর্দার শরিফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েকদিনের মধ্যে অভিযুক্ত দখলদারকে নোটিশ প্রেরণ করা হবে। নোটিশের কোন প্রকার জবাব না দিলে আইনানুগ ব্যবস্থা নেবে পরিবেশ অধিদপ্তর। দীঘিটি রক্ষার দাবীতে ঈদগাহ পৌরসভা বাস্তবায়ন আন্দোলনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা আগামী জুমাবার প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের ডাক দিয়েছে।ne

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগাঁও হাঁসের দীঘি রক্ষার দাবীতে আজ বাদে জুমা প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান