কক্সবার্তা ডেস্ক :
চট্টগ্রাম শহরের একটি আবাসিক হোটেল থেকে এক হাজার ইয়াবাসহ দুই পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ‘হক রেসিডেন্সিয়াল’ নামে আগ্রাবাদ এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দুই পুলিশ সদস্য হলেন-সাতকানিয়া থানার ঢেমশা তদন্ত কেন্দ্রের পুলিশ কনস্টেবল নিশান চাকমা ও জেলা পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল সুক্রিতি চাকমা। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলায়।
ডবলমুরিং থানার এসআই আলমগীর জানান, গোপন সংবাদ পেয়ে আগ্রাবাদ এলাকায় ‘হক রেসিডেন্সিয়াল’ আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে দুই পুলিশ কনস্টেবলকে এক হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। গতকাল বিকালে আদালতে হাজির করলে জামিন না মঞ্জুর করে গ্রেফতার দুই পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।nu
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ইয়াবা সহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার
Rating: 5
Reviewed By: Unknown