বার্তা পরিবেশক :
তরুণ প্রজন্মকে বিজ্ঞানে আগ্রহী এবং তাদের মধ্যে যুক্তিবাদী মানস গড়ে তোলার লক্ষ্য নিয়ে ‘তর্কে বিতর্কে, বিজ্ঞানের সাথে’ স্লোগানে জেলায় অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (কসবাউবি) টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে।
বৃহস্পতিবার (০৬ এপ্রিল) অনুষ্ঠিত হবিএফএফ-সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা-২০১৭ এর চূড়ান্ত পর্বে কক্সবাজার কেজি অ্যান্ড মডেল হাইস্কুলকে হারিয়ে দিয়ে টানা তৃতীয়বারের মতো এবারও চ্যাম্পিয়ন হলো স্কুলটি। বিতর্কে সেরা বক্তা হওয়ার গৌরব অর্জন করেছে কক্সবাজার কেজি অ্যান্ড মডেল হাই স্কুলের দলনেতা ইশতিয়াক আলম।
কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ও মডারেটর ছিলেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল করিম চৌধুরী। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অ্যাডভোকেট তোফায়েল আহমদ, বদরখালী কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হক, কক্সবাজার সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মিঠুন চক্রবর্তী এবং শব্দায়ন আবৃতি একাডেমির পরিচালক জসীম উদ্দিন বকুল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক আবু তাহের। বিতর্ক প্রতিযোগিতায় জেলার সেরা ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের তার্কিক দল অংশগ্রহণ করে। দলগুলো হচ্ছে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কক্সবাজার কেজি অ্যান্ড মডেল হাইস্কুল, কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি।
অনুষ্ঠানে প্রধান অতিথি কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল করিম চৌধুরী বলেন, উন্নত জীবনযাপন এবং মানসম্পন্ন রাষ্ট্র তৈরি করতে হলে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই। তাই বিএফএফ-সমকাল বিজ্ঞানশিক্ষার লক্ষ্য নিয়ে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে জাতি গঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। তিনি এ উদ্যোগকে প্রতিবছর অব্যাহত রাখার আহ্বান জানান।nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন
Rating: 5
Reviewed By: Unknown