• Latest News

    চকরিয়াতে অনিয়ম প্রকাশ করায় দুই ইউপি মেম্বারকে পেটালেন চেয়ারম্যান!

    নিজস্ব প্রতিনিধি, কক্সবার্তা :
    কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নে এলজিএসপির প্রকল্পের উন্নয়ন কাজের অনিয়ম অডিট টিমের কাছে জানিয়ে দেয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যানের পিটুনির শিকার হয়েছেন পরিষদের দুই মেম্বার।
    গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পরিষদের সভা কক্ষে এ হামলার ঘটনা ঘটে।
    আহত দুই মেম্বার হলেন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য জিয়াদুল ইসলাম সেলিম (৩৩) ও ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজান উদ্দিন মিজান (৩২)। ঘটনার পরপর স’ানীয় লোকজন ও পরিষদের অপর সদস্যরা আহত দুই মেম্বারকে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
    আক্রান্ত ইউপি সদস্য মিজান উদ্দিন মিজান বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স’ানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এলজিএসপি প্রকল্পের অধীন পরিষদের ৯টি ওয়ার্ডে ইতোমধ্যে সম্পন্ন করা ২০১৫-১৬ অর্থবছরের উন্নয়ন কাজের বিষয়ে অডিট চলছিল। ওই সময় ৯টি ওয়ার্ডের ৯টি কাজের মধ্যে সাতটি কাজের অনিয়মের ঘটনা ধরা পড়ে অডিট টিমের কাছে।
    ইউপি সদস্য জিয়াদুল ইসলাম সেলিম ও মিজান উদ্দিন পরিষদে উপসি’ত থাকাবস’ায় অডিটম টিমের সদস্যরা তাদের কাছে জানতে চান কেন প্রকল্পের কাজে অনিয়ম হয়েছে। উত্তরে তাঁরা জানান, কাজগুলো পরিষদের মেম্বাররা করেন নি, মূলত কাজগুলো করেছে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও তার ভাগিনা জোবাইদ। এ কাজে পরিষদের কোন মেম্বার জড়িত নন।
    আক্রান্ত দুই মেম্বার অভিযোগ করেছেন, পরিষদের ভেতর অডিট টিমের কাছে তাঁরা প্রকল্পের অনিয়মের বিষয়ে বক্তব্য দেয়ায় ক্ষিপ্ত হন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। পরে অডিট টিম পরিষদ ত্যাগ করলে তাৎক্ষণিক ইউপি চেয়ারম্যান ও তার ভাগিনাসহ বহিরাগত ৫-৬জন সেখানে (পরিষদের ভেতরে) এসে হামলে পড়ে দুই মেম্বারের ওপর। এ সময় দুইজনকে পিটিয়ে ও কিল-ঘুষি মেরে গুরুতর জখম করা হয়। ঘটনার সময় মেম্বার মিজান উদ্দিনের জামা কাপড় ছিড়ে ফেলে অভিযুক্তরা।
    অভিযোগ অস্বীকার করে বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম দাবি করেন, ঘটনার সূত্রপাত এলজিএসপির প্রকল্পের অডিট নিয়ে নয়; মূলত ঘটনাটি ঘটে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের একটি বিচার করা নিয়ে। এ ঘটনার জেরে মেম্বারদের মধ্যে হাতাহাতি হয়েছে। তিনি বলেন, ‘আমি কাউকে মারিনি। মূলত ইউপি মেম্বাররা ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে এসব প্রপাগান্ডা ছড়াচ্ছে’।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়াতে অনিয়ম প্রকাশ করায় দুই ইউপি মেম্বারকে পেটালেন চেয়ারম্যান! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান