আল জাবের, উপকূলীয় প্রতিনিধি :
কক্সবাজার উপকূলীয় অঞ্চল চকরিয়া উপজেলার বদরখালী ব্রাঞ্চের উদ্যোগে ৩ দিন ব্যাপী মানব সেবা মূলক ফিজিওথেরাপী ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। গতকাল ৮ এপ্রিল সকাল ১০ ঘটিকার সময় আশা বদরখালী ব্রাঞ্চ অফিস কক্ষে অনুষ্টিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বশর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরখালী এসএম ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব আবুল বশর, বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল কাদের বাবুল। চকরিয়া আশা ব্রাঞ্চ এর প্রধান ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ নাছির উদ্দীন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় ফিজিও থেরাপী ক্যাম্প পরিচালনা করেন ডাঃ মো:নজরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন চকরিয়া অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার গোলাম মোস্তফা, বদরখালী ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ জাহেদুর রহমান। এছাড়া ও স্থানীয় গণ্যমান্য বৃক্তিবর্গ সহ আশা'র সুবিধাভোগি সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ আশার সামাজিক কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন এবং আশা‘র সকল কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সহায়তা করার প্রত্যয় ব্যক্ত করেন। সারা দেশ ব্যাপি আশা ব্রাঞ্চের পরিচালিত মানব সেবা মূলক ফ্রি ফিজিওথেরাপী ক্যাম্প চালু করা হয়েছে বলে সাংবাদিকদের কে জানান। গরীব অসহায় সকল শ্রেনির পেশাজীবিদের জন্য ফ্রি ফিজিওথেরাপী চিকিৎসা দিতে উপকূলীয় অঞ্চলিক আশা অফিস যোগাযোগ করার আহবান জানান বদরখালী আশা ব্রাঞ্চের কর্মকর্তারা। উল্লেখ্য যে গতকাল শতাধীক লোককে ফ্রি ফিজিওথেরাপী দেওয়া হয়।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: বদরখালীতে আশা ব্রাঞ্চের উদ্যোগে মানব সেবা মূলক ফ্রি ফিজিওথেরাপী ক্যাম্প
Rating: 5
Reviewed By: Unknown