• Latest News

    ঈদগড়ে বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আটক ১

    জাফর আলম জুয়েল, ঈদগড় :
    রামু উপজেলার ক্রাইম এলাকা খ্যাত ঈদগড়ে কুদালিয়া কাটায় বসতবাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ৫ এপ্রিল ভোরে ডাকাতি সংঘটিত হয়। এ সংক্রান্ত ঘটনায় স্থানীয় এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।
    ঈদগড় ইউনিয়নের মালেশিয়া প্রবাসি নুরুল ইসলামের বাড়ির দরজা ভেঙ্গে তার স্ত্রী মাহমুদাকে ব্যাপক মারধর পূর্বক স্বর্ণালংকার সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে চম্পট দেয়।
    এ বিষয়ে রামু থানার দায়িত্ব প্রাপ্ত দারগা মোর্শেদ অভিযান চালিয়ে একই এলাকার আবুল বসর নামের এক ব্যাক্তি আটক করে রামু থানায় নিয়ে যায়। এ ব্যাপারে দারগা মোর্শেদের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান।  c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগড়ে বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আটক ১ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান