• Latest News

    চকরিয়াতে যুবলীগ কর্মীর বিরুদ্ধে মামলা! 


    মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া দক্ষিণ : 
    চকরিয়া উপজেলাধীন খুটাখালীতে রাজনৈতিক আক্রোশ বশত যুবলীগ কর্মীর বিরুদ্ধে মিথ্যে মামলা দায়েরের অভিযোগ উঠেছে। গত ২৪মার্চ খুটাখালী ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভায় দলীয় বাকবিতণ্ডার ইস্যু নিয়ে এ মিথ্যে মামলা দায়ের করা হয়েছে বলে জানান মামলার আসামী খুটাখালীর যুবলীগ কর্মী মিজানুর রহমান। অভিযোগে মিজান বলেন উপরোক্ত সময়ের বর্ধিত সভায় দলীয় ব্যাপারে তার সাথে যুবলীগ নেতা নামধারী আরাফাত রানা ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়বের সাথে বিতর্ক হয়। এ সময় মিজানকে দেখে নেবে বলে বিভিন্ন কটুক্তি ভাষায় হুমকি প্রদর্শন করেন। এর একদিন পর অর্থাৎ ২৬মার্চ রবিবার দুপুর ২টার দিকে খুটাখালী বাজারের মহাসড়কে একটি হানিফ গাড়ির চালক ও সহকারীকে মারধরের একটি ঘটনা ঘটে। ওই ঘটনায় যুবলীগ কর্মী মিজানকে ৩নং আসামী করে গত ২৭ মার্চে চকরিয়া থানায় একটি মামলা (মামলা নং-৪২) দায়ের করেন। বিবাদী মিজান আরো দাবী করেন ঘটনার আগের দিন ২৫মার্চ মধ্যরাতে শহীদ মিনারে নিজে উপস্থিত থেকে ইউনিয়ন যুবলীগ ও আওয়ামীলীগের সাথে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সারারাত ঘুমায়নি সে। যা আ.লীগের সাধারণ সম্পাদক এম.বেলাল আজাদ সহ আওয়ামীলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা অবগত রয়েছে। পরদিন অর্থাৎ ২৬মার্চ ঘটনাটি চলাকালীন সময়ে বিবাদী মিজানুর রহমান বাড়িতে সারাদিন ঘুমে থেকে সন্ধায় বাজারে এসে এ ঘটনার ব্যাপারে অবগত হয়। এসময় মানুষের কাছ থেকে জানতে পারে ঘটনার সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ নামধারী ভুয়া নেতা আরফাত রানা। এবং ওই সময় আরফাত রানা হানিফ গাড়ির চালক ও সহকারীর সাথে বিভিন্ন আকৃতি ভঙ্গিমায় কথা বলতে দেখেন লোকজন। তা শুনে ও পূর্বের হুমকিতে সন্দেহের দানা বাদে যুবলীগ কর্মী মিজানের। পরে সন্দেহ বাস্তবে রূপ নিল এবং তাকে ৩নং আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে উল্লেখিত বিষয়াদির আলোকে যুবলীগের কর্মী মিজান দাবী করেন মামলাটিতে বিবাদীর তালিকায় নাম অন্তর্ভুক্তের বিষয়টি সম্পূর্ণ উদ্দেশ্য প্রবণ ছাড়া কিছুই নয়। বিভিন্ন অপকর্মের হুতা ইউ.যুবলীগের যুগ্ন সম্পাদক নাম ব্যাবহারকারী ওই আরাফাত রানা ও সাধারণ সম্পাদক আবু তৈয়বই এ কাজটি করিয়েছে। এব্যাপারে চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম শহিদ বলেন বিষয়টি আমাকে অবগত করা হয়েছে। এটি যাচাই পূর্বক যথাযথ সমাধানের ব্যবস্থা নেয়া হবে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়াতে যুবলীগ কর্মীর বিরুদ্ধে মামলা!  Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান