আহসানুল হাসান::
কক্সবার্তা ডট কম।।
চট্টগ্রাম-কক্সবাজার মহা-সড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বাজার এলাকায় যাত্রীবাহী বাস চাপায় মিজানুর রহমান(১২) নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এ ঘটনায় উত্তেজিত জনতা ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করেছে। ০১ এপ্রিল শনিবার সকাল ১০টার দিকে ঘটেছে এ সড়ক দুর্ঘটনা। নিহত মিজানুর রহমান উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ড রিংভং ছগিরশাহ্ কাটা এলাকার নেজাম উদ্দিনের পূত্র ও রিংভং দক্ষিণ পাহাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
মালুমঘাট হাই-ওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, স্কুল ছাত্র মিজান মালুমঘাট বাজারের উত্তর পশ্চিম পার্শ্বে তার বিদ্যালয় থেকে খাতা কলম কিনতে স্থানীয় মালুমঘাট বাজারে এসে পায়ে হেঁটে রাস্তা পারাপারের সময় কক্সবাজার মুখী চকরিয়া সার্ভিসের যাত্রীবাহী বাস ঢাকা মোট্রো-ছ-১১-২৭৪৬ নং দ্রুতগামী বাস শিশুটিকে চাঁপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মালুমঘাট হাই-ওয়ে পুলিশ ফাঁড়ির আই.সি এস.আই রুহুল আমিন ও চকরিয়া থানা পুলিশের এস.আই মাজেদুল ইসলাম লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।
সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন ঘটনাস্থল পরিদর্শনে আসলে স্থানীয়রা মালুমঘাট বাজারের দু-পার্শ্বে ২টি স্পিড় ব্রেকারের ব্যবস্থা করে দিতে চেয়ারম্যানের কাছে দাবী তুলে ধরেন।
এ বিষয়ে জানতে চাইলে, মালুমঘাট হাই-ওয়ে পুলিশ ফাঁড়ির আই.সি এস.আই রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত শিশুর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, দুর্ঘটনাকারী গাড়ি ও চালক নাজিম উদ্দিন (৪৫) ফাঁড়িতে আটক রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।