• Latest News

    রোবট সাপ??

    টেক বার্তা::
    বিজ্ঞানীরা এমনটি রোবট সাপ তৈরি করেছেন যেটি অনুসন্ধান কাজে ব্যবহৃত হবে। এটি থ্রিডি প্রিন্টারে তৈরি করা হয়েছে। এটি তৈরির জন্য থ্রিডি প্রিন্টারে তৈরি ইন্টারলকিং প্লাস্টিক ব্যবহৃত হয়েছে।

    এই রোবটটি ক্ষুদ্রাকৃতির। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন এসএডব্লিউ। সাপের মত এটি গড়িয়ে চলে। ঠিক যেনো তরঙ্গের মত এর চলাচল। রোবটটি যেমন সামনের দিকে এগিয়ে চলতে পারে তেমনি পেছনের দিকেও চলতে পারে। এতে আছে রিভার্সিং মোটর।

    রোবটটিতে ক্যামেরা সংযোজন করে কোনো একটি এলাকায় অনুসন্ধান কাজে ব্যবহার করা যাবে। এই ক্যামেরা থেকে লাইভ ভিডিও পাওয়া যাবে। এছাড়াও এটি ডাক্তারি কাজেও ব্যবহার করা যাবে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: রোবট সাপ?? Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান