• Latest News

    ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী মামা-ভাগ্নেসহ নিহত ৩



    দেশ বার্তা::




    ওমানে এক সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নেসহ তিন জন নিহত হয়েছেন। এরা লক্ষ্মীপুরের কমলনগরের বাসিন্দা।

    মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে মাস্কাট-সালালাহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের সাহাব উদ্দিনের ছেলে মো. মাসুদ আলম, জুয়েল রানা। অপর নিহত হলেন- দক্ষিণ মার্টিন গ্রামের মো. জাহাঙ্গীর। তিনি ওই দুই সহোদরের মামা।

    এ দুর্ঘটনায় লক্ষ্মীপুরের আরো একজন গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে তার পরিচয় জানা যায়নি।

    তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহমেদ রতন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সাহাব উদ্দিনের ছেলে মাসুদ দীর্ঘ দিন ধরে ওমানে থাকেন। গত ছয় মাস আগে মাসুদ পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনার জন্য তার ছোট ভাই জুয়েল ও মামা জসিমকে ওমানে তার কাছে নেন। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী মামা-ভাগ্নেসহ নিহত ৩ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান