• Latest News

    লন্ডন হামলার আগে তোলা পামারের ছবি প্রকাশ

    বিদেশ বার্তা::
    লন্ডনে গত বুধবার সন্ত্রাসী হামলায় নিহত পুলিশ সদস্য কিথ পামারের জীবনের শেষ ছবিটি প্রকাশিত হয়েছে। হামলার কিছুক্ষণ আগে স্টেসি মার্টিন নামের এক মার্কিন পর্যটকের সঙ্গে ছবিটি তুলেছিলেন তিনি।

    এর মাত্র ৪৫ মিনিট পর পার্লামেন্ট এলাকায় হামলা করেন খালিদ মাসুদ নামের এক ব্যক্তি।

    খালিদ মাসুদ ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর গাড়ি চালিয়ে বেশ কয়েকজনকে চাপা দেন। এরপর পার্লামেন্ট ভবনের ঠিক বাইরে ছুরি নিয়ে চড়াও হন কনস্টেবল পামারের ওপর। তাকে বেশ কয়েকবার ছুরি মারেন মাসুদ।

    পামারের ছবিটি সম্পর্কে পর্যটক স্টেসি বলেন, এটাই ছিল তার প্রথম লন্ডন সফর। কনস্টেবল পামারের মাথার টুপিটি দেখে তার ভালো লেগেছিল। সে জন্য ছবি তুলতে চেয়ে অনুরোধ করলে পামার তাতে রাজি হন।

    ছবি তোলার ঘণ্টাখানেক পরই স্টেসি মার্টিন একটি ট্যাক্সিতে থাকা অবস্থায় ওয়েস্টমিনস্টার এলাকায় হামলার খবর পান। পরে হামলায় নিহত পুলিশ সদস্য কিথ পামারের ছবিটি দেখেই চিনতে পারেন তিনি।

    স্টেসি এখন ছবিটি পামারের পরিবারকে পৌঁছে দিতে চান।

    এদিকে পামারের পরিবারের জন্য অনলাইনে সহায়তা তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছিল। এতে মাত্র ৪৮ ঘণ্টায় প্রায় সাড়ে চার লাখ ডলার জমা পড়েছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: লন্ডন হামলার আগে তোলা পামারের ছবি প্রকাশ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান