মফিজুল ইসলাম মফি :
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ঈদগাহ পৌরসভা বাস্তবায়ন আন্দোলনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার বদিউল আলমের মাতা আছিয়া খাতুন (৯০) ১৫ মার্চ বিকাল ৫ টায় কক্সবাজারস্থ বায়তুশ শরফ সড়কের বাসায় ইন্তেকাল করেন (ইন্না…….. রাজেউন)। ১৬ মার্চ সকাল ১০টায় সদরের জালালাবাদ ইউনিয়নের পূর্ব পালাকাটা জামে মসজিদে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে ইঞ্জিনিয়ার বদিউল আলম মুঠোফোনে এ প্রতিনিধিকে নিশ্চিত করেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজনের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেন ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটির সভাপতি এম. আবু হেনা সাগর, সাধারণ সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ, সাংগঠনিক সম্পাদক আশফাক উদ্দীন আরফাত, সদস্য মফিজুল ইসলাম মফি, শফিউল আলম আজাদ, মোঃ নিজাম উদ্দীন, এইচ.এম রুস্তম আলী, মিজবাহ উদ্দীন, ছরওয়ার সিফা, হাফেজ বজলুর রহমান, আবুল কাশেম।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: কউক সদস্য ইঞ্জিনিয়ার বদিউল আলমের মাতার মৃত্যু, ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটির শোক
Rating: 5
Reviewed By: Unknown