• Latest News

    পোকখালী থেকে গাঁজাসহ নারী আটক

    শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও :
    কক্সবাজার সদরের পোকখালীতে অভিযান চালিয়ে গাঁজাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। ১৫ মার্চ দুপুর ৩টার দিকে বসতঘর থেকে তাকে আটক করা হয়। আটককৃত আনোয়ারা বেগম পূর্ব গোমাতলী বার্মাইয়া পাড়া এলাকার আবদুল মান্নানের স্ত্রী আনোয়ারা বেগম বলে জানা গেছে।
    পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত নারী দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঐদিন তদন্ত কেন্দ্রের এএসআই আহসান মোর্শেদ, মাইনুদ্দীন, আবুল কাশেম, শাহজালাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে।
    অভিযান পরিচালনাকারী কর্মকর্তা মাইনুদ্দীন জানান, সংশ্লিষ্ট মাদক আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে। ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই দেবাশীষ সরকার আটকের সত্যতা নিশ্চিত করেন।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: পোকখালী থেকে গাঁজাসহ নারী আটক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান