• Latest News

    চকরিয়ায় মাকে অপহরণের অভিযোগে ভাইদের নামে আদালতে বোনের মামলা

    এম.জিয়াবুল হক, চকরিয়া :
    চকরিয়ায় বয়োবৃদ্ধা মাকে অপহরণের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা করেছেন উপজেলার বরইতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উপরপাড়া গ্রামের মৃত ছৈয়দ নুরের মেয়ে কুলছুমা বেগম (৪০)। মামলায় বিবাদী করা হয়েছে ভাই আবুল কালাম, জহির উদ্দিন, আবু ইউসুফ, নুরুল আমিনসহ ৫জনকে।
    মামলার আর্জিতে উপজেলার বরইতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উপরপাড়া গ্রামের মৃত ছৈয়দ নুরের মেয়ে বাদী কুলছুমা বেগম দাবী করেন, তার বৃদ্ধা অসুস্থ মা ছখিনা বেগমকে (৯০) গতবছরের ১৭ডিসেম্বর সকালে বাড়ি থেকে কৌশলে অপহরণ করে নিয়ে গিয়ে অজ্ঞাত স্থানে জিম্মি করে রেখেছে অভিযুক্ত ভাইয়েরা।
    মামলার আর্জিতে বাদি আশঙ্কা করছেন, তার মাকে অসুস্থ অবস্থায় আটক রাখা স্থান থেকে সুকৌশলে উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসে নিয়ে গিয়ে ভাইয়েরা পারিবারিক জমি-জমা এককভাবে তাদের নামে রেজিষ্ট্রি করে নেবে। এতে বোনদেরকে পৈত্রিক সম্পদ থেকে বঞ্চিত করবে।
    বাদি কুলছুমা বেগম দাবি করেন, প্রথমে বেড়াতে নেয়া হয়েছে মনে করলেও দীর্ঘদিন ধরে মায়ের কোন ধরণের খোজ মিলছেনা। পরিবার সদস্য ও নিকট আত্মীয় স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোজাখুজির পর চলতিবছরের ৮ ফেব্রুয়ারী আদালতে এ মামলাটি করেন তিনি। আদালতের বিচারক তার অভিযোগটি আমলে নিয়ে গত ৬মার্চ মামলার শুনানী করেন। শুনানী শেষে আদালত আগামী ১৭ এপ্রিল’র মধ্যে চকরিয়া থানার ওসিকে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দেন।nc

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় মাকে অপহরণের অভিযোগে ভাইদের নামে আদালতে বোনের মামলা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান