• Latest News

    কক্সবাজারে সড়ক নয় যেন ডাস্টবিন : নর্দমার পানি ঢুকে পড়েছে বাসাবাড়ীতে


    সিবিএন:
    কক্সবাজার পৌরসভার সড়ক উপ-সড়কসমূহ দেখলে মনে হবেনা যে, এখানে একটি সড়ক আছে। ড্রেনের ময়লা আবর্জনা পথে স্তুপ হয়ে আছে। মূল সড়ক ছাড়া বিভিন্ন অলিগলির বেহাল অবস্থা। আবর্জনা না ছড়ানোর কারণে বাতাসে পঁচাগন্ধ ছড়াচ্ছে। গত দুইদিনের বৃষ্টিতে কক্সবাজার পৌরসভার প্রায় বাসাবাড়ীতে নালা-নর্দমার পানি ঢুকে পড়েছে। নষ্ট হয়েছে অনেকের মূল্যবান সরঞ্জাম। পিচ্ছিল-কর্দমাক্ত পথে হাঁটাচলা দায় হয়ে গেছে।
    শহরের কলাতলী, নূরপাড়া, পেশকারপাড়া, লালদিঘীর পাড়, বড় বাজার, বাজার ঘাটা, বার্মিজ মার্কেট, আলির জাহাল, গোলদিঘীর পাড়সহ বিভিন্ন পয়েন্ট সরেজমিনে পরির্দশন করে দেখা গেছে, সড়কের নালা বন্ধ থাকায় নালার পানি সড়কে উঠে সড়ক আর্বজনায় পূর্ণ হয়ে গেছে। এতে পথ চলাচলে চরম র্দূভোগ পোহাচ্ছে পর্যটক ও শহরবাসী। সড়কে এমন দশায় র্দূভোগ পোহাতে হচ্ছে স্কুল-কলেজ-অফিসগামী ও ব্যবসায়িসহ পথচারিদের।
    বিশেষকরে শহরের নূরপাড়া, পেশকারপাড়া, টেকপাড়ার বেহাল দশা। ড্রেনের ময়লার কারণে এখানকার অধিকাংশ বাসাবাড়ীতে বসবাসও দায় হয়ে গেছে। নূরপাড়ার রাস্তার মাথা থেকে শুরু করে শেষ পর্যন্ত বেহাল অবস্থা। এলাকার শিক্ষার্থীরা স্কুলে যেতে মারাত্নক কষ্টে পড়ছে। সাধারণ পথচারীদেরও অবর্ণনীয় দূর্ভোগ পোহাতে হচ্ছে।
    স্থানীয়রা জানায়, পেশকারপাড়া স্লুইচগেট থেকে পুরো নালা দীর্ঘদিন পরিস্কার না করায় ময়লা আবর্জনার ভাগাড়ে রূপ নিয়েছে। নালাটি অনেকটা সাধারণ ভূমির সমান হয়ে গেছে। ড্রেনের পানি নালায় পড়ার সুযোগ না পেয়ে ঢুকে পড়ছে বাসাবাড়ী, সড়ক, উপ-সড়কে।
    স্থানীয় ব্যবসায়ী আজিজুল হাসান জানান, হাসপাতাল সড়কসহ শহরের অন্তত ১২টি নালার পানি এই এলাকার নালা দিয়ে প্রবাহিত হয়। ইদানিং নালা দখল করে স্থাপনা নির্মাণ, আবর্জনা পরিস্কার না করার কারণে ড্রেন ভরে গেছে। এতে সামান্য বৃষ্টি হলেই ড্রেনের পানি রাস্তায় উঠে পড়ে। তিনি এ সঙ্কট নিরসনে নালাসমূহ আরো গভীর করার আবেদন জানান।
    স্থানীয় বাসিন্দা এডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, বেপরোয়া নালা-নর্দমা দখল করে স্থাপনা নির্মাণ করায় ড্রেনের পানি বাসাবাড়ীতে ঢুকে পড়ছে। সামান্য বৃষ্টিতে সড়কে চলাচল করা অনেকটা অসম্ভব হয়ে পড়ে। তিনি মনে করেন, ড্রেনের উপর নির্মিত স্থাপনা উচ্ছেদ না করলে আগামীতে আরো কঠিন অবস্থা হবে। তিনি এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
    স্থানীয় বাসিন্দা আলহাজ্ব ডা. মোহাম্মদ আমিন, আমিনুল ইসলাম মুকুল, নুরুল আবছার সিকদারসহ অনেকেই জানান, পৌর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে পৌর শহরের বেহাল অবস্থা। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্টদের মাথা ব্যাথাই নেই বললে চলে। তারা জনদূভের্অগ লাঘরে পৌর মেয়রসহ সংশ্লিষ্টদের আন্তরিক হওয়ার আহবান জানান।
    এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ জানায়, হাঠাৎ বৃস্টি হওয়াতে পাহাড়ের বালি ড্রেনে পরে ড্রেন বন্ধ হয়ে যাওয়াতে সড়কের এমন দশা। আর হঠাৎ করেই বৃস্টি হওয়াতে ড্রেনেজ ব্যবস্থায় প্রস্তুত ছিলোনা তারা। তবে খুব দ্রুত সড়ক পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে। আর ড্রেনেজ ব্যবস্থাও নজর দেওয়া হবে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজারে সড়ক নয় যেন ডাস্টবিন : নর্দমার পানি ঢুকে পড়েছে বাসাবাড়ীতে Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান