ঈদগাঁও প্রতিনিধি :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইসলামাবাদে সৌদিয়া পরিবহনের ধাক্কায় সিহাব মনি (৭) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। ৩১ মার্চ বিকাল সাড়ে ৩ টার দিকে ইউনিয়নের নতুন রাস্তার মাথা নামক এলাকায় মাদ্রাসা সংলগ্ন স্থানে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র ও ডুলাহাজারা হাইওয়ে পুলিশের একটি দল পরিদর্শন করে। নিহত শিশু সিহাব মনি পাশর্^বর্তী ইউনিয়ন ঈদগাঁওর চান্দেরঘোনা এলাকার হতদরিদ্র শামসুল আলমের কন্যা বলে জানা গেছে। তথ্যমতে, ঘটনার সময় নিহত শিশু সিহাব মনি তার মায়ের সাথে বোনের বাসা থেকে নিজ বাড়ী ফেরার উদ্দেশ্যে বের হয়ে মহাসড়কের এক পাশে অবস্থান করছিল। এসময় চট্টগ্রামমুখী দ্রুতগতিতে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দিলে তার মাথায় গুরুতর জখম হয়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় এমইউপি আবু বক্কর ছিদ্দিক বান্ডি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এসময় ইউপি চেয়ারম্যানসহ বিপুল সংখ্যক এলাকাবাসী সমবেত হন। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুজ্জামান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান।nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ইসলামাবাদে বাসের ধাক্কায় শিশু নিহত
Rating: 5
Reviewed By: Unknown