বার্তা পরিবেশক :
কিডনী ও মেরুদন্ড নষ্ট রোগী ব্যক্তি সাহায্যের জন্য সকলের নিকট আকুল আবেদন জানিয়েছে। তিনি টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ার মৃত সৈয়দ করিমের ছেলে মোঃ শরীফ (৫০)।
তিনি জানান, দীর্ঘদিন যাবৎ কিডনী ও মেরুদন্ড কষ্টে ভূগছেন। স্থানীয় হাসপাতালের এমবিবিএস ডাক্তারসহ অসংখ্য ডাক্তারের চিকিৎসা নিয়েছেন। বতর্মানে কক্সবাজার মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মুহাম্মদ নুরুল আলমের কাছে চিকিৎসাধীন আছেন।
কিন্তু অতি দরিদ্র বিধায় আর্থিক অভাবে প্রয়োজনীয় পরিক্ষা নিরিক্ষা, ঔষধপত্র নিতে পারছেননা।
তিনি আরো জানান, তার কোন ছেলে-মেয়ে নেই। একমাত্র বৃদ্ধা স্ত্রীকে নিয়ে সংসার চালাতেও অক্ষম।
তার চিকিৎসার জন্য এগিয়ে আসতে তিনি সমাজের বিত্তবানসহ স্থানীয় সাংসদ আলহাজ্ব আবদুর রহমান বদির সু-দৃষ্টি কামনা করেছেন। মোবাইল নাম্বার হচ্ছে- ০১৮৮৩২৮০৬২৮।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: টেকনাফের কিডনী নষ্ট রোগী ব্যক্তির জন্য সাহায্যের আবেদন
Rating: 5
Reviewed By: Unknown