• Latest News

    ভালোবেসে বিয়ে করায় ১৭ লাখ রুপি জরিমানা



    দেশ বার্তা::
    স্ত্রীর পরিবারের অনুমতি না নিয়ে বিয়ে করায় আদিবাসী আদালতের রোষানলে পড়েছেন পাকিস্তানের এক ব্যক্তি। শ্বশুরবাড়ির লোকেদের সম্মানহানির জন্য ক্ষতিপূরণ হিসেবে ১৭ লাখ রুপি পরিশোধের নির্দেশ দিয়েছে ঐ আদালত। পাশাপাশি, ওই দম্পতিকে তিন মাসের জন্য গ্রাম থেকে বের করে দেয়া হয়েছে। এই ধরনের আদালত পাকিস্তানে জিগরা নামে পরিচিত।

    সিন্ধু প্রদেশের দক্ষিণাঞ্চলের কান্ধকট-কাশমোর জেলার বাজার আবাদ গ্রামের ঐ আদালত চলতি সপ্তাহে এই রায় দেয়। তারা অভিযুক্ত ব্যক্তিকে 'ব্যভিচারী' বলে অ্যাখ্যা দেয় এবং এই দম্পতিকে তিন মাসের জন্য গ্রামছাড়া করা হয়।

    আজ থেকে আট মাস আদালতের আইন অনুযায়ী ঐ দম্পতি স্বেচ্ছায় বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের এই বিয়ে পরিবারের মান-সম্মান নষ্ট হয়েছে- এমন দাবি করে ঐ নারীর পরিবার ক্ষতিপূরণ চেয়ে জিরগায় অভিযোগ জানায়।  

    জিরগার সভাপতি মির আশরাগ আলি বিজারানি অভিযুক্ত ব্যক্তিকে 'ব্যভিচার'-এর অভিযোগে দোষী সাব্যস্ত করেন এবং ১৭ লাখ রুপি জরিমানা করেন।

    গত মাসে পাকিস্তান জাতীয় সংসদ একটি বিল পাস করে শত শত বছরের পুরনো জিরগা এবং পঞ্চায়েতকে আইনি ও সাংবিধানিক অধিকার দেয়। ক্ষুদ্র নাগরিক সমস্যাগুলোর দ্রুত বিচার এবং আদালতে মামলার বোঝা কমাতে এই বিল পাস করা হয়।

    জিরগা আদালত প্রায়ই নারীবিরোধী রায় দেয়। পাকিস্তানে ব্যাপক 'অনার কিলিং'-এর ঘটনা ঘটে থাকে। দেশটির নারীরা নিজেদের ইচ্ছেমতো বিয়ে করার অধিকার নেই। আর যদি কেউ পরিবারের অমতে বা না জানিয়ে বিয়ে করে তাকে 'অনার কিলিং'-এর নামে হত্যা করা হয়।



    ডিটা/মি।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ভালোবেসে বিয়ে করায় ১৭ লাখ রুপি জরিমানা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান