• Latest News

    ছয় বলে ছয় ছক্কা হাঁকালেন মিসবাহ



    স্পোর্টস বার্তা::
    হংকং টি-টোয়েন্টি ব্লিৎজের ম্যাচে বৃহস্পতিবার পরপর ছয় বলে ছয়টি ছক্কা হাঁকিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার মিসবাহ-উল-হক। এদিন হংকং আইল্যান্ড ইউনাইটেডের হয়ে তিনি ৩৭ বল খেলে ৮২ রান করে অপরাজিত থাকেন। এই রান করার পথে তিনি সাতটি ছয় ও চারটি চার মারেন। হুন হোম জাগুয়ার্সের বিপক্ষে তার দল জয় পায় ৩৩ রানে।

    মিশন রোড গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে এদিন টস হেরে ব্যাট করতে নামে হংকং আইল্যান্ড ইউনাইটেড। নির্ধারিত ২০ ওভারে ছয়টি উইকেট হারিয়ে ২১৬ রান সংগ্রহ করে তারা।

    ইনিংসের ১৯তম ওভারের শেষ দুই বলে ছক্কা হাঁকান মিসবাহ-উল-হক। এক্ষেত্রে বোলার ছিলেন ইমরান আরিফ। তিনিও একজন পাকিস্তানি ক্রিকেটার। ২০তম ওভারের প্রথম বলটি মোকাবেলা করেন সাঈদ আজমল। এক রান নিয়ে তিনি মিসবাহকে স্ট্রাইক দেন। এরপর পরপর চার বলে চারটি ছক্কা হাঁকান মিসবাহ। আর ইনিংসের শেষ বলটিতে তিনি চার মারেন। এক্ষেত্রে বোলার ছিলেন অ্যাশলে ক্যাডি।

    পরে হুন হোম জাগুয়ার্স ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৮৩ রান করতে সমর্থ হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করেন জনাথন ফু। এছাড়া নিজাকাত খান ৩৪ ও জেমস ফ্র্যাঙ্কলিন ২৭ রান করেন। হংকং আইল্যান্ড ইউনাইটেডের পক্ষে সাঈদ আজমল ২টি, স্যামুয়েল বাদরি ২টি, কাইল ক্রিস্টি ২টি ও ড্যান প্যাসকো ১টি করে উইকেট নেন।



    ডিটা/মি
     
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ছয় বলে ছয় ছক্কা হাঁকালেন মিসবাহ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান