স্পোর্টস বার্তা::
টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সর্বশেষ দল হিসেবে ১০০তম টেস্ট ম্যাচ খেলতে চলেছে বাংলাদেশ। আগামী ১৫ মার্চ কলম্বোর পি সারা ওভালে স্বাগতিক শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশ নিজেদের শততম টেস্ট ম্যাচ খেলতে নামবে।
এখন পর্যন্ত ৯৯টি টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশ আটটিতে জয় পেয়েছে, ১৫টিতে ড্র করেছে ও ৭৬টিতে হেরেছে। সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশ যে আটটি ম্যাচ জিতেছে তার মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে জয় এসেছে পাঁচটিতে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় এসেছে দুইটিতে ও ইংল্যান্ডের বিপক্ষে জয় এসেছে একটিতে।
৯৯টি টেস্ট খেলার পর নিউজিল্যান্ড জিতেছিল সাতটিতে। বাকি ম্যাচগুলোর মধ্যে তারা ৪৬টিতে ড্র করেছিল ও ৪৬টিতে হেরেছিল। ৯৯টি টেস্ট খেলার পর ভারত জিতেছিল ১০টিতে। বাকি ম্যাচগুলোর মধ্যে তারা ৫০টিতে ড্র করেছিল ও ৩৯টিতে হেরেছিল। তবে, জিম্বাবুয়ে ৯৯টি টেস্ট খেলার পর ১১টিতে জিতেছিল, ২৬টিতে ড্র করেছিল ও ৬২টিতে হেরেছিল।
টেস্টে বাংলাদেশ সিরিজ জিতেছে তিনটি। এর মধ্যে দুইটি হচ্ছে জিম্বাবুয়ের বিরুদ্ধে। টাইগাররা বাকি সিরিজটি জিতেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০০০ সালে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশ। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে বাংলাদেশের প্রথম জয়টি আসে। সর্বশেষ জয়টি ছিল গত বছরের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে।