মো: শাহ্ আলম, ডুলাহাজারা :
ডুলাহাজারা বাজারের জাহাঙ্গীর সাওদাগরের খাবার হোটেলের বাসী খাবার খেয়ে ভোক্তরা পেটের পীড়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে দিন দিন। এ দোকানের আশে-পাশে ও রান্নার রুমে মশা-মাছির ভন-ভনানি দেখলে মনে হয় এ সব হোটেল তদারকিতে কেউ নেই।
ডুলাহাজারা বাজারের সাধারণ লোকজন জানান, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে ডুলাহাজারা বাজারের পশ্চিমে দীর্ঘ দিন পূর্বে জাহাঙ্গীর নামের এক ব্যাক্তি নিজের জায়গা ভরাট করে একটি খাবার হোটেল খুলে বসেন। উক্ত হোটলের নাস্তা তৈরির কারিগর ও বাবুর্চির শরীরের অবস্থা কাহিল। অপরদিকে রান্নার ঘর ও আশে-পাশের জায়গায় ভনভন করছে মশা-মাছি। রুটির কারিগর ও বাবুর্চির শরীর থেকে ঘাম বের হয়ে বিভিন্ন খাবারের পাত্রে গিয়ে পড়ছে। উক্ত হোটেলে একদিনের রান্না এক সপ্তাহ পর্যন্ত চলে। উক্ত দোকানে নোংরা পরিবেশের এ অবস্থা দেখলে মনে হয় স্বাস্থ্য বিভাগের তদারকিতে কেউ নেই।
চকরিয়া উপজেলা সেনেটারী অফিসার এসব নোংরা হোটেলের মালিক থেকে মাসুহারা নেয়ার কারণে উক্ত হোটেলের নোংরা পরিবেশ দেখলেও না দেখার ভান করে থাকায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। জাহাঙ্গীর হোটেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করার জন্য ভোক্তরা দাবী জানিয়েছেন।c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ডুলাহাজারা জাহাঙ্গীর হোটেলে এসব কি হচ্ছে ?
Rating: 5
Reviewed By: Unknown