• Latest News

    কি ছিল মিজু আহমেদের শেষ কথা ?


    বিনোদন ডেস্ক : ‘দেখ কোনো কিছু বাকি আছে কি না? বাকি থাকলে এখনই করে নাও। আমাকে কিন্তু আর পাবা না।’ এটিই ছিল পরিচালক শাহাদাৎ হোসেন লিটনের সঙ্গে সদ্যপ্রয়াত চলচ্চিত্র অভিনেতা মিজু আহমেদের শেষ কথা।
    সোমবার রাত ৮.৩০ মিনিটের দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ঢাকাই চলচ্চিত্রের শক্তিমান ও বর্ষীয়ান অভিনেতা মিজু আহমেদ। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ঢাকায় চলচ্চিত্র পাড়ায়। শুধু চলচ্চিত্র পাড়াই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও শোক প্রকাশ করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে।
    এর আগে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শাহাদাৎ হোসেন লিটনের ‘অহংকার’ ছবির শুটিং করছিলেন মিজু আহমেদ। এটিই ছিল তার জীবনের শেষ শুটিং। শুটিং শেষে পরিচালক যখন জানালেন তাঁর অংশের শুটিং শেষ তখন তিনি পরিচালককে ঐ কথা বলেন।lb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কি ছিল মিজু আহমেদের শেষ কথা ? Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান