বিনোদন ডেস্ক :
বলিউডের প্রযোজক ও অভিনেতা করণ জোহর একটি ছেলেসন্তান ও একটি মেয়েসন্তানের বাবা হয়েছেন। তবে এই যমজ সন্তানের বাবা হতে তাঁকে বিয়ে করতে হয়নি। শুধু সারোগেসি (অন্যের গর্ভে নিজের সন্তান হওয়ানো) করতে হয়েছে।
আজ রোববার সকাল ৯টা ৪২ মিনিটে করণ জোহর তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুই সন্তানের বাবা হওয়ার কথা জানিয়ে পোস্ট করেছেন। এই পোস্টে তিনি দুই সন্তানের নাম রুহি ও ইয়াশ রেখেছেন বলেও জানান। পোস্টে সৃষ্টিকর্তা, সন্তানদের সারোগেট মা, নিজের মা ও ডাক্তারকে ধন্যবাদ জানিয়েছেন এই পরিচালক।
শাহরুখ খানসহ বলিউডের অনেক তারকা সারোগেসির মাধ্যমে সন্তানের বাবা-মা হয়েছেন। কিং খানের ছোট ছেলে আবরামও সারোগেসির মাধ্যমে জন্মগ্রহণ করেছে। গত বছর অভিনেতা তুষার কাপুরও সারোগেসির মাধ্যমে ছেলেসন্তানের বাবা হয়েছেন।
এ প্রসঙ্গে এক বিবৃতির মাধ্যমে করণ জানান, আমার জীবনের দু’টি সুন্দর জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। যা হলো আমার সন্তান এবং জীবন। যশ ও রুহি। চিকিৎসা বিজ্ঞানের সাহায্যে বাবা হতে পেরে এবং আমার হৃদয়ের টুকরোগুলোকে পৃথিবীতে স্বাগত জানাতে পেরে খুব আবেগময় হয়ে যাচ্ছি। আমার সন্তানদের দায়িত্ব নেওয়ার জন্য নিজেকে শারিরীক এবং মানসিকভাবে প্রস্তুত করছি। এ ছাড়া তাদের যাতে নিঃশর্ত ভালোবাসা ও যত্ন নিতে সেদিকেও খেয়াল রাখছি। কেননা তারাই আমার পৃথিবী এবং আমার প্রথম অগ্রাধিকার। তাদের জন্য যদি আমার কাজ, ভ্রমণ ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরে যেতে হয় সেজন্যও নিজেকে প্রস্তুত করছি। ঈশ্বরের দয়ায় আমি এমন যত্নশীল ও সহায়ক মা পেয়েছি, যিনি তার নাতি নাতনিকে দেখাশুনা খুব ভালো করেই করতে পারবেন।
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’খ্যাত এই প্রযোজক আরও বলেন, ‘আমি তার কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ যিনি সারোগেট মা হয়ে আমার সারাজীবনের স্বপ্ন পূরণ করতে সাহায্য করেছেন। কেননা আমার সন্তানরা পৃথিবীতে আগমনের পূর্বে তিনিই তাদের খেয়াল ও যত্ন করেছেন। তিনি সবসময় আমার প্রার্থনায় থাকবেন। সবশেষ ধন্যবাদ জানাতে চাই চিকিৎসক জতিস সাহ। কারণ এই সফরে একজন পরিবারের সদস্যর মতো পাশে থেকে আমাকে সাহায্য করেছেন।
করণ জোহর এর আগেও বহু সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি বাবা হতে চান। কিছুদিন আগে নিজের আত্মজীবনী ‘দ্য আনসুইটেবল বয়’-তে তিনি লিখেছিলেন যে তিনি সন্তান দত্তক নিতে চান বা সারোগেসির মাধ্যমে সন্তানের বাবা হতে চান।
উল্লেখ্য, বিএমসির রিপোর্টে সন্তানদের মায়ের কোনো পরিচয় পাওয়া যায়নি।lb.
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: বিয়ে না করেও বাবা হলেন করণ!
Rating: 5
Reviewed By: Unknown