কক্সবার্তা ডেস্ক :
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় স্বামীর মৃত্যু খবর শুনে দেলজান বেগম নামে এক গৃহবধূ মারা গেছেন। উপজেলার দক্ষিণ বাড়াই পাড়া গ্রামে রবিবার রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, দক্ষিণ বাড়াইপাড়া গ্রামে বৃদ্ধ খতিব উদ্দিন (৭৫) হঠাৎ অসুস্থ হলে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বাড়িতে নেওয়ার কিছুক্ষণ পরই মারা যান স্ত্রী দেলজান বেগম। স্বামী-স্ত্রীর এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় টংভাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান আতি জানান, রবিবার রাতেই তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মহসিন আলম বলেন, হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়েছে।pb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: স্বামীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্ত্রী
Rating: 5
Reviewed By: Unknown