চকরিয়া প্রতিনিধি :
চকরিয়া-ফাঁসিয়াখালীতে জমি জমার বিরোধ ও পূর্ব শত্র“তার জের ও টিউবওয়েল থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিন সহোদর গুরুতর আহত হয়েছে। আহত ব্যক্তিদেরকে ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া সরকারী হাসপাতালে নিয়ে এলে আহত ব্যক্তিদের বেগতিক দেখায় আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করেন। ঘটনাটি ঘটেছে গত ২৭ই মার্চ বিকাল ২ ঘটিকা, ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড দিগরপানখালী এলাকায়। চকরিয়া থানায় অভিযোগ দায়ের করার সূত্রে জানা গেছে ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড আলী হোসেনের স্ত্রী পার্শ্ববর্তী টিবউওয়েল থেকে পানি নিতে গেলে জমি জমার বিরোধ ও পূর্ব শত্র“তার জের ধরে টিউবওয়েল থেকে পানি না নেওয়ার জন্য বাধা প্রদান করে একই এলাকার মৃত ওয়াহিদ বকসুর পুত্র মোহাম্মদ মাশুক আহমদ। ঐ সময় তাদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হলে আলী হোসেনের তিন পুত্র শহিদুল ইসলাম(২২), অহিদুল ইসলাম(২৫) ও আইয়ুব(২৮) এগিয়ে এলে তাদেরকে বেদঢ়–ক পিঠিয়ে গুরুতর আহত করে। আহতদেরকে এলাকাবাসী উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার চমেক হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে আবদু রহিমের স্ত্রী জাহেদা বেগম বাদী হয়ে মৃত ওয়াহিদ বকসুর পুত্র মোঃ মাশুক আহমদ(৫০), আবদুল হালিম(২৮), আবদু জলিল(৩০), আবদুল আলিম, আবদুল্লাহ(২৪) সহ আরো ৪/৫ জনের নাম অজ্ঞাত দেখিয়ে চকরিয়া থানায় একটি এজাহার করতে দেখা গেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের তদন্ত পূর্বক তড়িৎ হস্তক্ষেপ কামনা করেছেন আহতদের স্বজনরা।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চকরিয়া ফাঁসিয়াখালীতে পূর্ব শত্রুতার জের, প্রতিপক্ষের হামলায় ৩ সহোদর আহত
Rating: 5
Reviewed By: Unknown