• Latest News

    চকরিয়ায় পুলিশের অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

    চকরিয়া প্রতিনিধি :
    চকরিয়ায় অভিযান চালিয়ে মো.ইসমাইল (৪৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৪মার্চ) রাত ১১টার দিকে চকরিয়া পৌর বাস টার্মিনাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো.ইসমাইল চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ কোচপাড়া এলাকার মৃত আবু সালামের ছেলে।
    চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুল আজম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৌর বাস টার্মিনাল এলাকা থেকে তাকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদবদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।nc

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় পুলিশের অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান