হাফিজুল ইসলাম চৌধুরী :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের মহাজনঘোনা এলাকা থেকে এক কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪মার্চ) বিকেলে তাহমিনা আক্তার (১৬) নামের ওই কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়। আর তার বাবা হলেন একই গ্রামের মো.ইসমাঈল।
স্থানীয় সূত্র জানায়, নিহত তাহমিনা আক্তারের বাবা-মা তামাক ক্ষেতের কাজ শেষ করে বাড়িতে আসলে ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পান। তাঁদের আত্মচিৎকারে বাড়ির আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করেন। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা তার কারণ জানা যায়নি।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি এ.এইচ.এম তৌহিদ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ সদস্যরা মৃতদেহটি উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তা ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এর পরই নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।’sbc
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: নাইক্ষ্যংছড়ির মহাজনঘোনায় কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Rating: 5
Reviewed By: Unknown