• Latest News

    আসছে কালবৈশাখী ঝড় !


    কক্সবার্তা আবহাওয়া ডেস্ক :
    আবহাওয়া অধিদপ্তরের পক্ষ্ থেকে দেওয়া চলতি মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিস্তীর্ণ অঞ্চলে পাঁচ-ছয় দিন কালবৈশাখী ঝড়, বজ্র-ঝড় ও তাপদাহের দাপট থাকতে পারে।
    গতকাল বৃহস্পতিবার চলতি মাসের পূর্বাভাসে এমন তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এর প্রভাব বেশি থাকবে বলে জানানো হয়েছে।
    এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানিয়েছেন, ‘এ মাসে (মার্চ) দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এ থেকে দুই দিনের মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ও বজ্র-ঝড় হতে পারে। আর এই সময়টাতে দেশের অন্য অঞ্চলে তিন থেকে চার দিন হালকা অথবা মাঝারি কালবৈশাখীসহ বজ্র-ঝড় হতে পারে। ’
    আবহাওয়া অধিদপ্তরের পক্ষ্য থেকে আরও জানানো হয়েছে, মার্চ মাসে সারা দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে।
    মাসের শেষ ভাগে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের উপর দিয়ে মৃদু তাপমাত্রা বয়ে যেতে পারে এমনটাও বলা হয়েছে।rb.

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: আসছে কালবৈশাখী ঝড় ! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান