স্পোর্টস ডেস্ক : পুনে টেস্টে অস্টেলিয়ার বিপক্ষে লজ্জাজনক হারের পর বেঙ্গালুরুতেও ধুঁকছে স্বাগতিক ভারত। ধস নেমেছে ভারতের টপ অর্ডারে। ওপেনার লোকেশ রাহুল এক পাশ আগলে রাখলেও দেড়শোর কোটা পেরোতেই পাঁচ উইকেট খুইয়েছে কোহলি বাহিনী।
এর আগে বেঙ্গালুরু টেস্টের প্রথম দিনে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তবে দিনের শুরুতেই ভারতীয় শিবিরে আঘাত হানেন অস্ট্রেলীয় ফার্স্ট বোলার মিচেল স্টার্ক। দলীয় ১১ রানেই ফিরে যান অভিনাশ মুকুন্দ (০)। এরপর স্পিনার নাথান লিওন তিন তিন বার আঘাত হেনেছেন ভারতের ব্যাটিং স্তম্ভে।
অন্যদিকে এ ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারেননি ভারতের তারকা ব্যাটসম্যান ও অধিনায়ক বিরাট কোহলি। ১৭ বল খেলে ২ চারে করছেন মাত্র ১২ রান। হঠাৎ করেই যেন রান খড়ায় পড়েছেন এ ব্যাটসম্যান। লোকেশ রাহুলের সঙ্গে ছোট ছোট জুটি গড়েও উইকেটে থিতু হতে পারেননি পূজারা, রাহানে ও করুণ নায়ার। স্পিনার নাথান লিওনের শিকার হয়েছেন তারা। ফলে দ্বিতীয় টেস্টেও ধুঁকে ধুঁকে ব্যাটিং করছে ভারত।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করছে স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেট নিয়েছেন নাথান লিওন। pb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: বেঙ্গালুরুতেও ধুঁকছে ভারত
Rating: 5
Reviewed By: Unknown