মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া দক্ষিণ :
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১২ মার্চের এ সম্মেলনে আগামী ৩ বছরের জন্য ২নং ওয়ার্ড (ডুমখালী-কাটাখালী) যুবলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। রবিবার সন্ধ্যায় মালুমঘাট আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ। নতুন কমিটিতে মোঃ হাছন আলী সভাপতি, নুরুল কবির সি.সহ সভাপতি, নুরুল ইসলাম ও আবু ছালেক সহ সভাপতি, মাঈনুল ইসলাম সুজন সাধারণ সম্পাদক, সাদ্দাম হোসেন ও সিরাজুল ইসলাম যুগ্ন সা.সাধারণ সম্পাদক এবং মোঃ নাছির উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এর আগে ডুলাহাজারা ২নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি কুতুব উদ্দিনের সভাপতিত্বে যুবলীগ নেতা জামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ, বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জামাল হোছাইন, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা আমির উদ্দিন বুলবুল, ডুলাহাজারা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ এহেসান ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা যুবলীগের সভাপতি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশে উন্নায়ন স্রুত বয়ে চলছে। আসুন আমারা যুব সমাজ হাতে হাত রেখে মাননীয় প্রধানমন্ত্রীর এ উন্নয়নের হাতকে আরো শক্তিশালী করে তুলি। এবং এরই লক্ষ্যে তৃনমূল পর্যায়ে সঠিক নেতৃত্ব দানে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হচ্ছে। আশাকরি এতে উপরস্থ নেতৃবৃন্দের সিদ্ধান্ত কাউন্সিলরগণ যথাযথ মেনে নেবেন। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা মোঃ রাশেদ, শফিউল আজম, ওহিদুজ্জামান ওহিদ, আজিজুল হক, ওসমান গনি, আব্দুর রশিদ। ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবু ছালাম মেম্বার, রুস্তম গনি মাহমুদ, মন্জুর আলম, শামসুল আলম। ছাত্রলীগ নেতা রিয়াজ উদ্দিন বাপ্পি, ছাদেক উল্লাহ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ডুলাহাজারায় যুবলীগের ওয়ার্ড কমিটি গঠিত
Rating: 5
Reviewed By: Unknown