কলিম উল্লাহ কলি, মহেশখালী :
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে পুলিশি বাঁধা ও একটি কু-চক্র মহলের বাঁধা ডিঙ্গিয়ে অবশেষে সকল জল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে সোমবার বিকেল ৪ টার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কালারমারছড়া ইউনিয়নের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে । কর্মী সভাকে ঘিরে আগে থেকে ইউনিয়নের সর্বত্রই নেতাকর্মীদের মধ্যে সাজ-সাজ রব পড়ে যায়। কর্মী সভা শুরুর আগ মুর্হতে অনুষ্ঠান মঞ্চে সমবেত হন জেলা ও উপজেলা ছাত্রদল এবং সহযোগি সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
ওইদিন বিকেলে কালারমারছড়া উত্তরনলবিলা কেজি মডেল স্কুলের হল রুমে অনুষ্ঠিত হয় কালারমারছড়া ইউনিয়নের কর্মী সমাবেশ। উক্ত কর্মী সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যাক ছাত্রনেতা উপস্থিত ছিলেন।
কর্মী সভা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মহেশখালী উপজেলা ছাত্রদলের সভাপতি রিয়াদ মোঃ আরাফাত হোসাইন। প্রধান বক্তা ছিলেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ কাশেম। এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শাহেদুল ইসলাম ।
প্রধান অতিথি ছিলেন মহেশখালী উপজেলা ছাত্রদলের সভাপতি রিয়াদ মোঃ আরাফাত হোসাইন । বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র-সহসভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি বাইতুল্লাহ, যুগ্ম সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন।
প্রধান অতিথি রিয়াদ মোঃ আরাফাত হোসাইন ছাত্রদলের কমীদের আহ্বান জানিয়ে বলেন, ছাত্রদলকে সেই দর্শন মাথায় নিয়ে এগিয়ে যেতে হবে। যে দর্শনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও কক্সবাজার জেলার সূর্য সন্তান সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমদের নেতৃত্বে আগামীতে আওয়ামীলীগ সরকারকে হটিয়ে এই দেশকে সাজিয়ে তুলতে হবে। প্রতিটি নেতাকর্মীকেও মেধা দিয়ে বিশ্বজয় করতে হবে। তিনি আরোও বলেন সম্প্রতি ইউনিয়ন ছাত্রদলের একটি শক্তিশালী আহবায়ক কমিঠি অনুমোদন দেওয়া হবে।
ইউনিয়ন ছাত্রদলের নেতা কলিম উল্লাহর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য শফি আলম, উপজেলা বিএনপির সদস্য এনামুল হক, উপজেলা যুবদলের সহ-সভাপতি পিয়ারু, উপজেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ ও সহ-প্রচার সম্পাদক নুরুল আবছারসহ কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুল আলম, জেলা ছাত্রদলের সদস্য জুয়েল রানা ও হোসনে মোবারক, উপজেলা যুবদলের সদস্য আবুবক্কর ছিদ্দিক, ছাত্রদল নেতা মোক্তাদীর মাহমুদ, মোঃ ফারুক, তানবির আহমদ, নুরুল আমিন প্রমূখ ।
উপস্থিত ছিলেন কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এ.এম হোবাইব সজীব, উপজেলা যুবদলের সমবায় বিষয়ক সম্পাদক সরওয়ার কামাল, মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের নেতা আরফাত হোসাইন, কালারমারছড়া ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ওসমান গণি, ওয়াড যুবদলের সভাপতি মহিবুল্লাহ, সাবেক ছাত্রনেতা শাহাজাহানসহ অসংখ্যা ছাত্রদলের নেতাকর্মীরা। এছাড়াও মহেশখালী উপজেলা, ইউনিয়ন ছাত্রদলসহ সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: কালারমারছড়া ছাত্রদলের কর্মী সভা: প্রতিটি নেতাকর্মীকে মেধা দিয়ে বিশ্বজয় করতে হবে
Rating: 5
Reviewed By: Unknown