শামলাপুর সংবাদদাতা :
টেকনাফ বাহারছড়া শামলাপুরে ধর্ষণ ও অপহরণ মামলার পালাতক আসামী দেলোয়ার হোসেন মিরাজ (৩০) অবশেষে পুলিশের জালে আটকা পড়েছে। গত ২২ মার্চ দিবাগ রাত ৯ টার দিকে শামলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাকসুদ আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে শামলাপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। দেলোয়ার ওই এলাকার মীর হাসিমের ছেলে।
জানা গেছে, উখিয়া মনখালীর এলাকার এক মেয়ের সঙ্গে প্রেমের অভিনয় করে। বিভিন্ন সময় তার সাথে অপত্তিকর মেলামেশাও করে। কিন্তু এক পর্যায়ে নুরহাবার সাথে সম্পর্ক ভেঙ্গে ফেলার জন্য বিভিন্ন বিভিন্ন কৌশল অবলম্বন করতে থাকে। অভিযোগ রয়েছে, ওই মেয়েকে একদিন তুলে নিয়ে হত্যার চেষ্টা চালায় দেলোয়ার।
অবশেষে ও্ই মেয়ের বড় ভাই মাষ্টার মান্নান প্রতারক দেলোয়ারের বিরুদ্ধে উখিয়া থানায় একটি ধর্ষন ও অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামী দেলোয়ার হোসেন মিরাজ পলাতক হয়ে যায়। অবশেষে দীর্ঘ প্রায় আট মাস পর দেলোয়ারকে পুলিশ গ্রেফতার করে।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের সহকারি ইনচার্জ মাসুম মুন্সীর গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: টেকনাফ শামলাপুরে ধর্ষণ ও অপহরণ মামলার পলাতক আসামী মিরাজ গ্রেফতার
Rating: 5
Reviewed By: Unknown