• Latest News

    ডুলাহাজারা ৪নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটি গঠিত

    মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া দক্ষিণ :
    বাংলাদেশ ছাত্রলীগ চকরিয়া উপজেলা শাখার আওতাধীন ডুলাহাজারা ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটি গঠনকল্পে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনায় গত ২১মার্চ মঙ্গলবার বিকালে ওই ওয়ার্ডের সাবেক সভাপতি জিয়াবুল করিমের সভাপতিত্বে উলুবনিয়া গ্রামে এ সমাবেশ সম্পন্ন হয়।সভার শুভ উদ্বোধন করেন ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিনহাজ হোসাইন জিকু। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জামাল হোসাইন, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন বাপ্পি। বিশেষ অতিথি ছিলেন- চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমির উদ্দিন বুলবুল, ডুলাহাজারা ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি ইনতিশার মোহাম্মদ রাব্বি, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, ডুলাহাজারা ইউপি সদস্য ও ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন সোনা মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আনিছ উল্লাহ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম, সা.সম্পাদক খলিলুর রহমান, অর্থ সম্পাদক জাকির হোসেন, ওয়ার্ড যুবলীগের সভাপতি ফোরকান মিয়া, সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন মিনু, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। কর্মি সমাবেশে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রতিটি পদে একাধীক প্রার্থী আগ্রহ প্রকাশ করায় পরে তা নির্বাচনের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। এতে প্রতিটি পদে ছয়জন প্রার্থী থেকে পরে ৪জন নির্বাচন থেকে সরে দাঁড়ায়।  সভাপতি পদে সাইফুল ইসলাম ও রোস্তম গনি এবং সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম লিটন ও ফারুকুল ইসলাম ফারুক নির্বাচনে অংশগ্রহণ করেন। টানটান উত্তেজনাপূর্ণ এ নির্বাচনে উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের শত-শত নেতাকর্মীরা। ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জামাল হোছাইনের সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিতব্য এ নির্বাচনে দায়িত্ব পালন করেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, যুবলীগ নেতা কলিমুল্লাহ কলি, ছাত্রলীগ নেতা আশরাফুল হোসাইন সজীব, ডাঃ মুরাদ মাহমুদ শাহরিয়ার, শাওন হাসনাত ফারুক, সাংবাদিক মোঃ নিজাম উদ্দিন সহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক। এতে ওই ওয়ার্ডের প্রায় ৮১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ফলাফলে মাত্র ৩ ভোট ব্যবধানে সভাপতি বিজয়লাভ করেন রোস্তম গণি এবং সাধারণ সম্পাদক পদে ১০ ভোট ব্যবধানে বিজয়লাভ করেন ফারুকুল ইসলাম ফারুক। সভায় বক্তরা বলেন, নব গঠিত কমিটির নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ডুলাহাজারা ৪নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটি গঠিত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান