• Latest News

    নাইক্ষ্যংছড়িতে নিজ গুলিতে পুলিশ কনস্টেবল তুষার আত্মহত্যা

    কক্সবার্তা ডেস্ক :
    নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে এক পুলিশ কনস্টেবল নিজ গুলিতে আত্মহত্যা করেছে। নিজের অস্ত্র কপালে ঠেকিয়ে গুলিবিদ্ধ হওয়ার পর -পরই কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু ঘটে। ৩১ মার্চ শুক্রবার সকাল ১২ টার দিকে এ ঘটেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে।
    আত্মহত্যাকারী পুলিশ কনেস্টেবল তুষার কান্তি দে (২৪) ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। তার বাড়ি চট্রগ্রামের সীতাকুন্ড উপজেলায় বলে ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই আমিনুর রহমান জানান। নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ড অফিসার এস আই মনির হোসেন জানান, কি কারণে এমন ঘটনা ঘটাল তা জানিনা। তবে ধারণা করেছেন পারিবারিক বা প্রেম ঘটিত কোন কারণে আত্মাহত্যার ঘটনা ঘটাতে পারেন। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এদিকে সহকর্মী পুলিশ সদস্যের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কর্মরত পুলিশ সদস্যদের মাঝে। বিরাজ করছে শোকাবহ পরিবেশ।nb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: নাইক্ষ্যংছড়িতে নিজ গুলিতে পুলিশ কনস্টেবল তুষার আত্মহত্যা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান