• Latest News

    গাবতলী মডেল থানার ওসির আত্মহত্যা


    কক্সবার্তা ডেস্ক :
    বগুড়ার গাবতলী মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) আ ন ম আবদুল্লাহ আল হাসান (৪৫) এর গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে থানা প্রঙ্গণে অবস্থিত অফিসার্স কোয়ার্টারের ভেতরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পুলিশ । আ ন ম আবদুল্লাহ আল হাসান নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার কদমতলা এলাকার হযরত আলীর ছেলে।
    গাবতলী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাররা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ন ম আবদুল্লাহ আল হাসান (৪৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নিশ্চিত করে জানান , প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক সমস্যার কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। তার মরদেহ গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনার পরপরই জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদশৃন করেছেন।
    গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান মডেল থানার ওসি আ ন ম আবদুল্লাহ আল হাসানের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করলেও আত্মহত্যার কারণ সম্পর্কে আগাম কোন মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
    জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান, বিপিএম দেশের বাইরে থাকায় ভারপ্রাপ্ত পুলিশ সুপার (অতিরিক্ত পুলিম সুপার) আরিফ মন্ডলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও সংযোগ স্থাপন সম্ভব হয়নি।nc

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: গাবতলী মডেল থানার ওসির আত্মহত্যা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান