মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া :
চকরিয়া উপজেলাধীন ডুলাহাজারা উচ্চ বিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার ভেন্যু নির্ধারণে বিরূপ প্রতিক্রিয়া ব্যাক্ত করেন অভিভাবক মহল। জানাযায় ২০১৪ সাল থেকে নিয়মিত ভাবে পার্শ্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানের জেএসসি পিএসসি সহ এইচএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে ডুলাহাজারা উচ্চ বিদ্যালয়কে নির্ধারণ করেন শিক্ষা বোর্ড। অভিভাবকের অভিমত থেকে জানাযায় পার্শ্ববর্তী আরো বিদ্যালয় থাকার সত্ত্বেও নির্দিষ্ট একটি বিদ্যালায়ে পরীক্ষা কেন্দ্র নির্ধারণ যুক্তিযুক্ত হতে পারে না। ফেব্রুয়ারিতে এসএসসি পরিক্ষা চালাকালীন এক মাসেরও অধিক সময় শিক্ষকরা কেন্দ্রের দায়িত্ব নিয়ে ব্যাস্ত থাকেন, মার্চে যদি এইচএসসি পরীক্ষার কেন্দ্র হয় এতেও দেড় মাসের অধিক সময় পাঠ দানে ব্যাঘাত, নভেম্বর মাসে গিয়ে আবার জেএসসি-পিএসসি পরীক্ষার কেন্দ্র হয় এতে প্রায় দেড়মাস সময় পার হয়ে যাচ্ছে। তাছাড়া বিভিন্ন দিবস উপলক্ষে সরকারী বন্ধ রয়েছে প্রায় ৮৫ দিন। সব মিলিয়ে ডুলাহাজারা উচ্চ বিদ্যালয়ে বছরের প্রায় অর্ধেকেরও বেশি সময় পাঠদানে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। অবশিষ্ট সময়ের মধ্যে ছাত্র-ছাত্রীরা সিলেবাস কি ভাবে সম্পন্ন করবে ভাবিয়ে তুলছে সকলকে। বিগত কিছুদিন পূর্বে ওই বিদ্যালয়ের পক্ষ থেকে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মধ্যমিক শিক্ষা বোর্ডে আবেদনের প্রেক্ষিতে এ এব্যাপারে অবগত করেন। বিষয়টি আমলে নিয়ে শিক্ষা বোর্ড গত ১২মার্চ ২০১৭ইং তারিখে ডুলাহাজারা কলেজকে একটি স্মারক লিপি প্রদান করেন। এতে চকরিয়া-৫ কেন্দ্রের ভেন্যু ডুলাহাজারা উচ্চ বিদ্যালয়ের পরিবর্তে মালুমঘাট আইডিয়্যাল উচ্চ বিদ্যালয়ে স্থানান্তরের কথা উল্লেখ করা হয়েছে। অপরদিকে মালুমঘাট আইডিয়্যাল উচ্চ বিদ্যালয়ে এইচএসসি পরীক্ষা কেন্দ্র অনিরাপদ মনেকরে অন্তত এবছর ডুলাহাজারা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চালিয়ে নেওয়ার অভিমত ব্যক্ত করেন উপজেলা প্রশাসন। এব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহেদুল ইসলাম বলেন ‘মালুমঘাট আইডিয়্যাল উচ্চ বিদ্যালয় পরীক্ষার কেন্দ্র হিসেবে নিরাপদ না হওয়ায় আমরা শিক্ষকদের সাথে বৈঠকে বসেছি। ওখানে এইচএসসি পরিক্ষার ভেন্যু আপাতত ডুলাহাজারা উচ্চ বিদ্যালয়েই রাখার সিদ্ধান্ত নিয়েছি।’
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ডুলাহাজারাতে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে নিয়ে অভিভাবক মহলের মিশ্র প্রতিক্রিয়া
Rating: 5
Reviewed By: Unknown