নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ২ যুবককে আটক করেছে পুলিশ। ২৯ মার্চ গভীর রাতে ও সকালে ইসলামপুর ইউনিয়নের জুমনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত যুবক বর্ণিত এলাকার গুরা মিয়ার পুত্র নুরুল ইসলাম ও খুরশেদ আলমের পুত্র মনছুর আলম।
জানা যায়, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক খায়রুজ্জামানের নির্দেশে এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশদল গোপন সংবাদের ভিত্তিতে বর্ণিত ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। উল্লেখ্য, উক্ত ২ যুবক ২৭ মার্চ সন্ধ্যা ৭ টার দিকে স্থানীয় দিন মজুরের ২য় শ্রেণী পড়ুয়া কন্যা ছদ্ম নাম (শারমিন) পাশর্বর্তী বাড়ী থেকে ফেরার পথে স্থানীয় এ ২ বখাটে তাকে জোর পূর্বক পাশর্বর্তী ঝুপড়িতে নিয়ে গিয়ে উপর্যুপরী ধর্ষণ করে। তার শোর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ২৮ মার্চ ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে ধর্ষক ২ যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তড়িৎ অভিযান চালিয়ে ঈদগাঁও পুলিশ তাদেরকে গ্রেফতার করে। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, সংশ্লিষ্ট ধারায় উক্ত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ঈদগাঁওতে ধর্ষণের অভিযোগে আটক-২
Rating: 5
Reviewed By: Unknown