কক্সবার্তা ডেস্ক : হবিগঞ্জ শহরের পুরাতন হাসপাতাল সড়কের গ্রীন লাইফ ডায়াগনষ্টিক এন্ড কনসালটেনশন সেন্টারের ভেতর থেকে মাদকদ্রব্যসহ ডাঃ সামসুদ্দোহা সোহাগকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরবেলা গোপন সংবাদের ভিত্তিতে ওই ক্লিনিকে অভিযান চালিয়ে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মির্জা মাহমুদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম, দুই লিটার পানির বোতলে রাখা ৮শ’ মিলি ফেনসিডিল, ৮টি ফেনসিডিলের খালি বোতল উদ্ধার করে পুলিশ। আটককৃত সামসুদ্দোহা সোহাগ সোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার লাউতলী সমিরমুন্সির হাট গ্রামের মৃত আবুল খায়ের মোঃ নোমানের পুত্র। গতকাল দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
সুত্র-অপরাধ তথ্যচিত্র
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ইয়াবা, ফেনসিডিল ও মাদক সহ ডাঃ সামসুদ্দোহা সোহাগ গ্রেপ্তার
Rating: 5
Reviewed By: Unknown