• Latest News

    প্রতারণার শিকার ১১ জন এইসএসসি পরীক্ষার্থী

    এইচ এম রুহুল কাদের::
    কক্সবার্তা ডট কম।।
    ২০ তারিখ রাত প্রায় সাড়ে নয়টা, বন্ধু-সহযোদ্ধা, ১ নং দক্ষিন পাহাড়তলী ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোহাম্মদ সোহেল ফতেয়াবাদ থেকে নগরীতে হাজির অামার বাসায়। তার এলাকার ফতেয়াবাদ কলেজে ছাত্রনেতা নামধারী এক প্রতারক অাসন্ন এইসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপের সময় কলেজ ফি কমিয়ে দেয়া ও নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণদের উত্তীর্ন করে দেওয়ার নাম করে প্রায় ২৫ জন শিক্ষার্থীদের কাছ থেকে দুই লক্ষাধিক টাকা নিয়ে লাপাত্তা। যার কারনে ফরম পূরন না হওয়ায় কারো প্রবেশপত্র প্রস্তত হয়নি। সাথে সাথে ফোন করলাম প্রিয় শিক্ষাগুরু, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের মাননীয় সচিব প্রফেসর আব্দুল মুবিন স্যারকে। স্যারের পরামর্শমত সোহেলকে বললাম সকলের তথ্য নিয়ে বোর্ডে অাবেদন পাঠাতে কলেজ কতৃপক্ষের মাধ্যমে। নিরন্তর পরিশ্রম করে সেচ্ছায় সব কাগজপত্র গুছিয়ে নিয়ে অাসল সোহেল এবং অার এক ছাত্রলীগ নেতা ও ফতেয়াবাদ মানবসেবা ফাউন্ডেশনের সদস্য এম.এন.এ রুবেল ভাই। ২২ তারিখ সকাল থেকে শিক্ষা বোর্ডের বারান্দায় দৌড়াদৌড়ি শুরু । অামাদের সাথে যোগাযোগ করে এবং উপস্হিত হয়ে সাহস দিচ্ছিলেন মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য, প্রিয় গাজী আক্কাস ভাই।
    অবশেষে সচিব স্যারের সহযোগিতায় এবং শ্রদ্ধেয় শিক্ষিকা মাননীয় বোর্ড চেয়ারম্যান প্রফেসর সাহেদা ইসলাম ম্যামের সদয় নির্দেশনায় নিশ্চিত হল ১১ জন পরীক্ষার্থীর প্রবেশপত্র।
    তারা ২ এপ্রিল হতে পরীক্ষা দিবে, তারা নতুন জীবন ফিরে পেয়েছে! তারা হাসবে! তারা দেশ গড়বে!

    এই হাসিমুখগুলো বড় প্রাপ্তি! বড় অর্জন। রাজনীতির মর্মকথা এখানে! নিস্বার্থ কর্মী সোহেলরা বেচে থাকুক!

    তাওহীদ তার ফেসবুক পোস্টের মাধ্যমে ২ জন শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জানান। প্রিয় শিক্ষক সাহেদা ম্যাম ও মুবিন স্যারের প্রতি।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: প্রতারণার শিকার ১১ জন এইসএসসি পরীক্ষার্থী Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান