বার্তা পরিবেশক :
চকরিয়া পৌরসভার সোসাইটি পাড়ার মো.বাবুল ইয়াবা ব্যবসা ও সেবনের দায়ে জেল খেটে কারামুক্তির ২ মাস পর তার স্ত্রী পারভীন আক্তার (৩২) কে ২৮৫ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে পৌরশহরের সোসাইটি পাড়াস্থ নিজ বাড়িতে ইয়াবা বিক্রির সময় ওই নারীকে আটক করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহিরুল ইসলাম খান বলেন, স্বামীর কারামুক্তির দুই মাস পর ইয়াবা বিক্রয় করছে অভিযোগ পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মহির উদ্দিন খান উজ্জ্বলের নেতৃত্বে পুলিশ ফোর্স অভিযান চালিয়ে পারভীন আক্তারকে ইয়াবাসহ আটক করে। পারভীনের বিরুদ্ধে এসআই মহির উদ্দিন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
//ফাইল ছবি//nc
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চকরিয়ায় স্বামীর কারামুক্তির দু’মাস পর ইয়াবাসহ স্ত্রী আটক
Rating: 5
Reviewed By: Unknown