• Latest News

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার নোটিশ

    প্রেস বিজ্ঞপ্তি
    বাংলা বিভাগ :
    চ.বি. বাংলা বিভাগের ২০১৫ সালের এম.ফিল. (কোর্সওয়ার্ক) একাদশ থেকে চতুর্বিংশ পত্রের পরীক্ষা আগামী ২৭.৩.২০১৭ থেকে ৬.৪.২০১৭ পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে শুরু হবে।
    রাজনীতি বিজ্ঞান বিভাগ :
    চ.বি. ২০১৬ সালের ৩য় বর্ষ বি.এস.এস. অনার্স রাজনীতি বিজ্ঞান বিভাগের পরীক্ষার ফরম পূরণ ও ফি দাখিলের তারিখ ঘোষণা করা হয়েছে। বিলম্ব ফি ব্যতীত ২৯.৩.২০১৭ থেকে ৬.৪.২০১৭ পর্যন্ত এবং বিলম্ব ফি সহ ১২.৪.২০১৭ পর্যন্ত ফরম ও ফি ব্যাংকে জমা দেয়া যাবে।
    আইইআর :
    চ.বি. আইইআর-এর ২০১৬ সালের ২য় বর্ষ সম্মান বি.এড. পরীক্ষার ফরম পূরণ ও ফি দাখিলের তারিখ ঘোষণা করা হয়েছে। বিলম্ব ফি ব্যতীত ১২.৩.২০১৭ থেকে ১৬.৩.২০১৭ পর্যন্ত এবং বিলম্ব ফি সহ ২০.৩.২০১৭ পর্যন্ত ফরম ও ফি ব্যাংকে জমা দেয়া যাবে।
    ফলিত ও পরিবেশ রসায়ন বিভাগ :
    চ.বি. ফলিত ও পরিবেশ রসায়ন বিভাগের ৪র্থ বর্ষ বি.এস-সি. (অনার্স) ২০১৫ এর (কোর্স নং-৪১২) মৌখিক পরীক্ষা আগামী ৫.৪.২০১৭ তারিখ, উক্ত বর্ষের ব্যবহারিক পরীক্ষা (কোর্স নং-৪০৯) আগামী ২৮.৩.২০১৭ থেকে ৪.৪.২০১৭ পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে এবং একই বর্ষের (কোর্স নং-৪১০) ব্যবহারিক পরীক্ষা আগামী ৫.৪.২০১৭ থেকে ১০.৪.২০১৭ পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে শুরু হবে। বিস্তারিত সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার নোটিশ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান