• Latest News

    আলীকদমে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ : আহত - ৭


    মোহাম্মদ শাহনেওয়াজ, আলীকদম :
    বান্দরবানের আলীকদম উপজেলায় জমির বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের শিবাতলী পাড়ায় এঘটনা ঘটে। আহতরা হলেন,হাবিবুর রহমান (৪৫) মাহাবুব (৪০) মোঃ তানিম (২২) মমতাজ (৩০) জাকির হোসেন (৩০), খলিল (৩৮) ও তার স্ত্রী।   স্থানীয় সূত্রে জানা যায়,আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের শিবাতলী পাড়ার বাসিন্দা মরহুম হানিফ ডিলারের নামে ২৮৭ নং তৈন মৌজার ৯২নং হোল্ডিং মূলে ৪.০০ একর জমি রয়েছে। সম্প্রতি এজমি একই এলাকার বাসিন্দা মৃত বাদশা মিয়ার ছেলে খলিল দাবী করে বিভিন্ন সময় জবর দখলের চেষ্টা করে। এনিয়ে দুই পক্ষের মধ্যে ইউনিয়ন পরিষদ,থানা ও আদালতে একাধিক মামলা রজু হয়। মামলার উপর আদালত উক্ত জমির উপর নিষেধাজ্ঞা জারি করে। বৃহস্পতিবার খলিল ও তার সাঙ্গ পাঙ্গরা নিষেধাজ্ঞা অমান্য করে জায়গার উপর সৃজিত বাগানের গাছ কেটে নেয়। খবর পেয়ে হোল্ডিং মালিকের ওয়ারিশগণ গাছ কাটায় বাধা দিলে দুই পক্ষের মাঝে সংঘর্ষ বাধে। এতে সাতজন আহত হয়। স্থানীয়রা ৫জনকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,খলিল ও তার স্ত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। জমি নিয়ে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ লিয়াকত আলী বলেন, এঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। //ফাইল ছবি//

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: আলীকদমে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ : আহত - ৭ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান