• Latest News

    বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় দলের খেলোয়াড়দের পেকুয়াবাসীর সংবর্ধনা

    মো: রফিকউদ্দিন লিটন, পেকুয়া :
    বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট জাতীয় চ্যাম্পিয়ন টইটং সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের খেলোয়াড়দের ৪মার্চ বীরোচিত সংবর্ধনা দিয়েছে পেকুয়া বাসী। গত ২ মার্চ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় ষ্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সিলেট বিভাগের  সিলেটের জৈন্তাপুর কামরাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৫-৬ গোলে জয় পায় ক্ষুদে খেলোয়াড়দের  এই দলটি। খেলা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের ট্রফি ও পুরস্কার তুলে দেন। গতকাল দুপুরে পেকুয়া উপজেলার চৌমুহুনী চত্বরে আয়োজিত বিশাল সম্বর্ধনায় উপজেলার নানা শ্রেণী পেশার হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে জাতীয় চ্যাম্পিয়ন দলকে ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেয়। এর আগে শত শত যানবাহন নিয়ে চকরিয়ার ইনানী থেকে বিশাল মোটরযাত্রা সহকারে টইটং সরকারী প্রাথমিক বিদ্যালয় এর ক্ষুদে খেলোয়াড়দের  পেকুয়ায় নিয়ে আসে। চৌমুহুনীতে আয়োজিত বিশাল সম্বর্ধনায় বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলম, পেকুয়া উপজেলা চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু, ‌জেলা আওয়ামীলীগ নেতা এস এম গিয়াস উদ্দিন, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কাসেম, পেকুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মনজু, জেলা জেলা সেচ্চাসেবকলীগ নেতা এস এম শাহাদাত হোসেন প্রমুখ।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় দলের খেলোয়াড়দের পেকুয়াবাসীর সংবর্ধনা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান